ঢাকাMonday , 8 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পরীক্ষা নিয়েই ৩ কলেজে ভর্তির অনুমতি

Link Copied!

3-collegeনিজস্ব প্রতিবেদক : ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে মেধা তালিকার ভিত্তিতে ভর্তির ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা নীতিমামলা রাজধানীর নামি তিন কলেজের ক্ষেত্রে স্থগিত করেছেন হাইকোর্ট। রাজধানীর নটরডেম, হলিক্রস ও সেন্ট জোসেফ কলেজের ক্ষেত্রে এ আদেশ দেয়া হয়েছে। আগামী ছয় মাসের জন্য এ স্থগিতাদেশ দিয়েছেন আদালত।
যার ফলে মেধা তালিকা অনুসারে নয়, ভর্তি পরীক্ষার মাধ্যমেই নটরডেম, হলিক্রস ও সেন্ট জোসেফ কলেজ কর্তৃপক্ষ একাদশ শ্রেণীতে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে।
এ বিষয়ে দায়ের করা এক রিট আবেদনের শুনানি করে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি মো. ইকবাল কবিরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দেন। একইসঙ্গে এই তিন কলেজের ক্ষেত্রে মেধা তালিকায় ভর্তির নীতিমালার ৬টি ধারা কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়েও রুল জারি করেছেন আদালত।
শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, ঢাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ও কলেজ পরিদর্শককে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। সোমবার আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ফিদা এম কামাল, সঙ্গে ছিলেন ব্যারিস্টার তানিম হোসেন শাওন। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন কাজী জিনাত হক।
উল্লেখ্য, ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ভর্তির ক্ষেত্রে এসএসসি ও এর সমমান পরীক্ষায় উত্তীর্ণদের সারাদেশে একাদশ শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে মেধা তালিকা অনুসারে ভর্তির জন্য একটি নীতিমালা করা হয়। গত ১ জুন এটি জারি করেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম খান।
এ নীতিমালার ৩.১, ৪.১, ৪.২, ৫.৩, ৯.১ ও ৯.৩ ধারার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন হলিক্রস কলেজের অধ্যক্ষ সিস্টার শিখা এল গোমেজ, নটরডেম কলেজের অধ্যক্ষ ফাদার হেমন্ত পিয়াস রোজারিও এবং সেন্ট জোসেফ কলেজের অধ্যক্ষ ব্রাদার রবি ফিউরিফিকেশন।