ঢাকাMonday , 8 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঢাকায় গান নিয়ে ব্যস্ত প্রীতম

Link Copied!

pritomবিনোদন ডেস্ক : শ্রী প্রীতম টালিগঞ্জের চলচ্চিত্র এবং হিন্দি-বাংলা অডিও বাজারের শীর্ষস্থানীয় কম্পোজার। এখন ঢাকায় অবস্থান করছেন তিনি। কাজ করছেন বাংলাদেশী চলচ্চিত্রের প্লেব্যাক  এবং শিল্পীদের অডিও অ্যালবাম নিয়ে। ‘বিক্রম সিংহ’, ‘খোকা-৪২০’, ‘ইডিয়ট’ ও ‘খিলাড়ি’ সহ একাধিক ছবির গানের সুর-সংগীত পরিচালনা  করেছেন তিনি। খানিকটা নিভৃতেই এসেছেন বাংলাদেশ সফরে। তবে এখানে কাজের তালিকাটা বেশ দীর্ঘ তার।
আসিফ আকবরের একটি গানের অ্যালবাম নিয়ে বর্তমানে কাজ করছেন প্রীতম। পাশাপাশি বেশ কয়েকজন প্রতিশ্রুতিশীল শিল্পীর গান ও অ্যালবাম নিয়ে কথাবার্তা চলছে। কাজ করছেন দেশীয় কয়েকটি চলচ্চিত্রের প্লেব্যাক ও সঙ্গীতায়োজন নিয়ে। সবচেয়ে বড় কথা, বলিউড ও টালিগঞ্জের ছবিতে প্লেব্যাক করার মত বাংলাদেশি শিল্পীর খোঁজে রয়েছেন তিনি।