ঢাকাMonday , 8 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন পড়েছে ৮৫ হাজার

Link Copied!

SSCনিজস্ব প্রতিবেদক : ২০১৫ সালের প্রকাশিত এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ পেয়েছে গত ৩০ জুন। এ ফল পুনর্নিরীক্ষণের জন্য আগ্রহী পরীক্ষার্থীদের সাত দিনের সময় বেঁধে দেয় শিক্ষা মন্ত্রণালয়; যা শেষ হয়েছে রোববার। সর্বমোট ৮৫ হাজার পরীক্ষার্থী নিজেদের ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছেন বলে জানা গেছে। পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ হবে ২০ জুন।
এ প্রসঙ্গে ঢাকা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শ্রীকান্ত চন্দ চন্দ্র বলেন, ‘মাধ্যমিকের ফল পুনর্নিরীক্ষণের জন্য আমাদের বেধে দেয়া সময়ের মধ্যে প্রায় ৮৫ হাজার পরীক্ষার্থী আবেদন করেছে। আমরা প্রত্যেকের আবেদনই গুরুত্বের সঙ্গে নিয়েছি। তাদের ফল পুনর্নিরীক্ষণের জন্য পাঠানো হচ্ছে। যার ফল প্রকাশ হবে আগামী ২০ জুন।’
প্রসঙ্গত, গত ৩০ মে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়। এতে পাসের হার গড় ৮৭.০৪ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ১ লক্ষ ১১ হাজার ৯০১ জন শিক্ষার্থী। ওইদিনই শিক্ষা মন্ত্রণালয় এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল পুনর্নিরীক্ষণের জন্য সাত দিনের মধ্যে আবেদন করার সময় বেধে দেয়। সরকারি মোবাইল অপারেটর টেলিটকের মাধ্যমে মেসেজ পাঠিয়ে পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে হয়। প্রতি বিষয়ের ফল পুনর্নিরীক্ষণের জন্য পরীক্ষার্থীদের গুনতে হয়েছে ১২৫ টাকা করে।