ঢাকাMonday , 8 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

একাদশ শ্রেণীতে ভর্তি
২৪ ঘণ্টায় ৬২ হাজার আবেদন

Link Copied!

SSCনিজস্ব প্রতিবেদক : শনিবার দুপুর থেকে শুরু হয়েছে অনলাইনে একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার কার্যক্রম। রোববার বিকেল ৪টা পর্যন্ত আবেদন করেছেন ৬১ হাজার ৬৭২ জন শিক্ষার্থী। এবার একেকজন শিক্ষার্থী সর্বোচ্চ ৫টি করে কলেজে ভর্তির জন্য আবেদন করতে পারছেন। ফলে প্রায় ৬২ হাজার শিক্ষার্থী মোট ২ লাখ ৫৪৯টি প্রতিষ্ঠানে ভর্তির আবেদন করতে পারবেন।
রোববার বিকেলে ঢাকা শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক ড. আসফাকুস সালেহীন বলেন, ‘শনিবার (৬ জুন) দুপুর থেকে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য আবেদন জমা কার্যক্রম শুরু হয়েছে। রোববার বিকেল ৪টা পর্যন্ত ৬১ হাজার ৫৪৯ জন শিক্ষার্থীর ২ লাখ ৫৪৯টি আবেদন জমা পড়েছে। এর চার ভাগের তিন ভাগই অনলাইনে আবেদন করেছেন।’
এদিকে অনলাইনে ভর্তির আবেদন করতে গিয়ে নানা সমস্যায় পড়ছেন শিক্ষার্থীরা। এর মধ্যে ঢাকার কলেজিয়েট স্কুলের শিক্ষার্থী আল আমিন বলেন, ‘অনেক কলেজ আগেরবারের চেয়ে এবার জিপিএ বেশি চাচ্ছে, অনেকে আবার সিট সংখ্যাও কমিয়ে এনেছে। ফলে ভর্তির আবেদন করার ক্ষেত্রে কিছু সমস্যা হচ্ছে।’
এ বিষয়ে ড. সালেহীন বলেন, ‘আমাদের কাছেও এ বিষয়ে কিছু অভিযোগ এসেছে। আমরা বিষয়গুলো দেখছি। বুয়েটের মাধ্যমে আমরা এ অনলাইন ভর্তি কার্যক্রম সম্পাদন করছি, তাদের সঙ্গেও কথা হয়েছে। কালকের (সোমবার) মধ্যে এসব সমস্যার সমাধান হয়ে যাবে বলে আশা করছি।’
২০১৫-১৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর ভর্তির জন্য অনলাইন ও খুদে বার্তায় আবেদন গ্রহণ চলবে ১৮ জুন পর্যন্ত। তবে যাদের পুনর্নিরীক্ষণে ফল পরিবর্তন হবে তারা ২১ জুন আবেদন করতে পারবে। অনলাইনের ক্ষেত্রে, http://www.xiclassadmission.gov.bd/ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হচ্ছে। আর এসএমএসের মাধ্যমে টেলিটকে আবেদন করতে হচ্ছে। অনলাইনে আবেদনের ক্ষেত্রে একজন ভর্তিচ্ছু শিক্ষার্থী ১৫০ টাকা আবেদন ফি টেলিটকের মাধ্যমে জমা দিয়ে সর্বোচ্চ পাঁচটি কলেজ বা সমমানের প্রতিষ্ঠানের পছন্দক্রম দিতে পারবে। অন্যদিকে খুদে বার্তার ক্ষেত্রে প্রতি কলেজ বা সমমানের প্রতিষ্ঠানের জন্য ১২০ টাকা আবেদন ফি দিয়ে পছন্দক্রম অনুযায়ী একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে আবেদন করতে পারবেন।
একাদশ শ্রেণীর ভর্তি নীতিমালা অনুযায়ী, ভর্তির জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করা হবে ২৫ জুন। বিলম্ব ফি ছাড়া ভর্তি ও ফি জমার শেষ সময় ৩০ জুন। আর ক্লাস শুরু হবে ১ জুলাই।