ঢাকাMonday , 8 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে বেসিসের যাত্রা শুরু

Link Copied!

basisতথ্যপ্রযুক্তি ডেস্ক : দেশের বাণিজ্যিক রাজধানীতে তথ্যপ্রযুক্তি ব্যবসায়ের সম্প্রসারণ, দক্ষ জনশক্তি তৈরিসহ সামগ্রিক কার্যক্রম বিকেন্দ্রীকরণ করতে বন্দরনগরী চট্টগ্রামে সম্প্রসারিত হচ্ছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর কার্যক্রম। এ লক্ষ্যে ৫ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
গত শনিবার চট্টগ্রামে বেসিস সদস্য কোম্পানিগুলোর প্রতিনিধির সঙ্গে বেসিস কার্যনির্বাহী কমিটির এক বৈঠকে এই কমিটি গঠন করা হয়।
কপোট্রনিক ইনফো সিস্টেমের প্রধান নির্বাহী ইমরুল ইসলামের নেতৃত্বে কমিটির অন্যান্য সদস্যরা হলেন, এক্সপোনেন্ট ইনফো সিস্টেমের প্রধান নির্বাহী আবুল কাশেম, কর্পোরেট আইটি লিমিটেডের প্রধান নির্বাহী মো. জিল্লুর রহমান, দেশ আইটির প্রধান নির্বাহী প্রফেসর রেজাউল করিম এবং ফ্রেঞ্জ আই পার্ক এর ব্যবস্থাপনা পরিচালক আহসানুল করিম।
এই আহ্বায়ক কমিটি চট্টগ্রামে বেসিস ও বিআইটিএমের আগামী ৬ মাসের কর্মপরিকল্পনা ঠিক করবে।
বেসিস সভাপতি শামীম আহসান বৈঠকে সভাপতিত্ব করেন।
এসময় উপস্থিত ছিলেন বেসিসের সিনিয়র সহ-সভাপতি রাসেল টি আহমেদ, মহাসচিব উত্তম কুমার পাল, যুগ্ম মহাসচিব মোস্তাফিজুর রহমান সোহেল, পরিচালক আরিফুল হাসান অপু প্রমুখ।
বৈঠকে জানানো হয়, বন্দরনগরী চট্টগ্রাম দেশের অর্থনৈতিক উন্নয়নে অগ্রনী ভূমিকা পালন করছে। এখানে অনেকগুলো আইটি কোম্পানি রয়েছে যারা দেশ ছাঁপিয়ে বিদেশের বাজারেও তাদের পণ্য ও সেবা রফতানি করছে।
এসব কোম্পানিকে রাজধানী ঢাকায় অবস্থিত কোম্পানিগুলোর মতোই সমান সুযোগ দিতে ও বেসিসের সামগ্রিক কার্যক্রম বিকেন্দ্রীকরণ করতে বেসিসের চট্টগ্রাম চ্যাপ্টার যাত্রা শুরু করছে।
এছাড়া দক্ষ জনশক্তি তৈরিতে বেসিসের অঙ্গপ্রতিষ্ঠান বিআইটিএমের কার্যক্রমও চট্টগ্রাম চ্যাপ্টারের মাধ্যমে পরিচালনা করা হবে।