ঢাকাMonday , 8 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গ্রামীণফোন নিয়ে এলো মিউজিক ফোন

Link Copied!

symphonyতথ্যপ্রযুক্তি ডেস্ক : দেশের সঙ্গীত প্রিয় গ্রাহকদের জন্য গ্রামীণফোন ও সিম্ফনি যৌথভাবে নিয়ে এলো মিউজিক ফোন। স্মার্টফোনটির মডেল সিম্ফনি এম১। গ্রামীণফোনের বিক্রয় কেন্দ্রে ফোনটি পাওয়া যাচ্ছে। ফোনটির প্রথম ১ হাজার জন ক্রেতা পাবেন ফ্রি হেডফোন।
গ্রামীণফোনের প্রিপ্রেইড গ্রাহকরা ফোনটি কিনলে ২৬.২৫ টাকায় ১ জিবি ইন্টারনেট কিনতে পারবেন। এই সুযোগ মিলবে সর্বোচ্চ ১০ বার। এছাড়াও এসসিবি, ইবিএল ও অ্যামএক্স ক্রেডিট কার্ড দিয়ে গ্রাহকরা গ্রামীণফোন সেন্টার থেকে ছয় মাসের কিস্তিতে ফোনটি কিনতে পারবেন।
সিম্ফনি এম১ অ্যান্ড্রয়েড স্মার্টফোনে অডিও চিপসেট রয়েছে।আছে মিউজিক কি এবং লাউড স্পিকার। ১.৩ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসর এবং অ্যান্ড্রয়েড ললিপপ সম্বলিত স্লিম ম্যাট ডিজাইনের সিম্ফনি এম১ এ রয়েছে ৪.৭ ইঞ্চির আইপিএস কিউএইচড এইচডি ডিসপ্লে।
এম১ এ আরো রয়েছে এলইডি ফ্ল্যাশ সহ ৫ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এই ক্যামেরাগুলোতে রয়েছে অভিনব সেলফি ফিচার এবং উন্নত ক্যামেরা মোড। ফোনটির র‌্যাম ১ গিগাবাইট এবং বিল্ট ইন মেমোরি ৮ গিগাবাইট যা ৩২ গিগাবাইট পর্যন্ত বৃদ্ধি করা যায়। এম১ এর অন্যান্য সুবিধাগুলোর মধ্যে রয়েছে মাইক্রো ইউএসবি, ব্লুটুথ, ওয়াই-ফাই, জিপিআরএস/এজ এবং টুজি/থ্রিজি। এ১ পাওয়া যাবে কালো এবং সাদা রঙে।
সিম্ফনীর সিনিয়র ডিরেক্টর রেজওয়ানুল হক বলেন, আমরা সব সময় টেকসই এবং সুলভ হ্যান্ডসেটের মাধ্যমে গ্রাহকদের সন্তুষ্ট করতে সচেষ্ট। গ্রামীণফোনের সহযোগিতায় মিউজিক ফোন এম১ চালু করতে পেরে আমরা গর্বিত। এর মাধ্যমে আমাদের সঙ্গীতপ্রেমী গ্রাহকরা আরো সন্তুষ্ট হবেন।
এই উপলক্ষে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার অ্যালান বনকে।
গ্রামীণফোনের লক্ষ্য হচ্ছে বাংলাদেশ জুড়ে সবার জন্য ইন্টারেনট পৌছে দেওয়া। এই লক্ষ্যের একটি অংশ হলো গ্রাহকদের জন্য বিভিন্ন ইন্টারনেট সেবা নিয়ে আসা। এই ফোনটির সাহায্যে গ্রামীণফোনের গ্রাহকরা অনলাইন বিনোদনের বিশাল জগতের সুবিধা উপভোগ করতে পারবেন।
সিম্ফনি এম১ এখন পাওয়া যাচ্ছে মাত্র ৭ হাজার ২৯০ টাকায়।