ঢাকাMonday , 8 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শুরু হলো অনলাইন উদ্যোক্তাদের ঈদ ফ্যাশন ফেয়ার

Link Copied!

Fashionতথ্যপ্রযুক্তি ডেস্ক : অনলাইন উদ্যোক্তাদের পণ্য নিয়ে আজ থেকে রাজধানীর ধানমণ্ডির ওমেন্স ভলেনটারি এসোসিয়েশন অডিটোরিয়ামে শুরু হয়েছে ঈদ ফ্যাশন ফেয়ার। অনলাইন বুটিক এবং ফ্যাশন প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণে এই প্রদর্শনী শুরু হতে চলবে ৮ জুন থেকে ১০ই জুন। মেলার আয়োজক সেরেন্স ইভেনটো ।
এই মেলার মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দেশের শীর্ষস্থানীয় নিউজ পোর্টাল বাংলামেইল২৪ডটকম।
দৃষ্টিনন্দন শাড়ি, বাহারী সালোয়ার কামিজ, দেশীয় পোশাক অথবা দেশি বিদেশি গহনা এতদিন শুধু ঢাকা শহরের গুটি কয়েক স্থানে পাওয়া যেত । ফেসবুক বা অন্যান্য অনলাইন মাধ্যমের কল্যাণে এখন এসব পাওয়া যায় ঘরে বসেই। আর এ সকল উদ্যোগ এক নজরে এখন আপনি দেখে নিতে পারেন একদম হাতের কাছেই ।
এই মেলায় বেনেক্স ক্লাব, লিজিজলেডিলাইক, অরপিতাস কালেক্সন, ইউনিকা, ফালাক আটায়ার, নিওন্তা বুটিক, বিইস্তাইলিস, বিএমফ্যাশান, আমানাহ ফ্যাশন,দুরীফ্যাশন, দি হিযাবওয়ার্ল্ড, আমায়াফ্যাশন, রাঙ্গেরমেলা, জাইয়ানাক্র্যাফট, মারনিয়াসআবায়া, ভারচুয়াস মুসলিমাহ, পারফেক্টফ্লেয়ার, ট্রেন্দিব্রচেসএন্ডহিজাবসহমোট ৪৫টি অনলাইন প্রতিষ্ঠান তাদের পণ্য নিয়ে অংশগ্রহণ করেছে ।
এখানে পাওয়া যাচ্ছে ঈদের নতুন সব কালেকশন, দেশি- বিদেশী প্রায় সকল ধরণের পণ্য, বাচ্চাদের পোশাক, শাড়ি, সালোয়ার কামিজ, ছেলেদের টি-শার্ট, পাঞ্জাবি, হিজাব, বোরখা ইত্যাদি। কয়েকটি প্রতিষ্ঠান ইন্ডিয়ান এবং পাকিস্তানি পণ্যও এনেছে। আছে বিদেশি ব্যাগ, থাই গহনাও।
প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে রাত সাড়ে আটটা পর্যন্ত চলবে এই মেলা ।
ঠিকানা: ওমেন্স ভলেনটারি এসোসিয়েশন অডিটোরিয়ামে।বাড়ি নং ২০, রোড নং ১৬ (নতুন)/, ২৭(পুরাতন), ধানমণ্ডি।