নিজস্ব প্রতিবেদক : ভারতে ব্যান্ডউইথ রপ্তানি করতে ভারত সঞ্চার নিগাম কোম্পানি লিমিটেডের (বিএসএনএল) সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল)। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
৬ জুন এ দুই কোম্পানরি মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। জানা গেছে, আভ্যন্তরীণ দরের চেয়ে বেশি দরে এ লিজ দেয়া হচ্ছে।
এ চুক্তির আওতায় ১০ জিবিপিএস ব্যান্ডইউথ আখাউড়া হয়ে ভারতের ত্রিপুরা রাজ্যে পৌঁছাবে বলে জানা গেছে।
ভারতকে ব্যান্ডউইথ লিজ দেয়ার ফলে বিএসসিসিএল বছরে ১০ কোটি টাকা আয় করবে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।

