তথ্যপ্রযুক্তি ডেস্ক : অ্যাপলের আইফোনের পরবর্তী ভার্সন ৬এস কবে বাজারে আসবে তা নিয়ে অনেক দিন ধরে গুঞ্জন ছিল। সম্প্রতি এই গুঞ্জনের সমাপ্তি ঘটলো। জানা গেলো এই সেপ্টেম্বরেই বাজারে আসবে ফ্লাগশিপ স্মার্টফোনটি।
মোবাইল নিউজ নামের একটি ওয়েবসাইট জানিয়েছে, আইফোন এস৬ বাজারে অবমুক্ত হওয়ার গোপন নথি তাদের হাতে। অ্যাপলের কাছ থেকে একটি ইমেইল ফাঁস হয়েছে। তাতে জানা গেছে পরবর্তী প্রজন্মের আইফোন বাজারে আসার সময়। ২৫ সেপ্টেম্বর এটি অবমুক্ত হবে।
জানা গেছে, নতুন আইফোন ফোর্স টাচ এবং স্যাপ্পায়রি গ্লাস প্রযুক্তি থাকবে। তবে এটির নাম কি হবে সেটা এখনো জানা যায়নি।

