ঢাকাSunday , 7 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ছয় বন্ধুর গল্পে ‘এক দুপুর ভালোবাসা’

Link Copied!

friendবিনোদন ডেস্ক : বিশ্ববিদ্যালয়ে পড়তে এসে বন্ধুত্ব। সেখান থেকেই হইহুল্লোড় আর ঘুরাঘুরি। ছয় বন্ধুর এমনই এক গল্প নিয়ে মোহন খান নির্মাণ করেছেন ছয় পর্বের ধারাবাহিক নাটক ‘এক দুপুর ভালোবাসা’। নাটকটি পরিচালনা পাশাপাশি রচনাও করেছেন নির্মাতা নিজেই।
নাটকে ছয় বন্ধুর চরিত্রে অভিনয় করেছেন কল্যাণ, সুজানা, সোমা, তানভীর, সমাপ্তি ও নমিরা। সম্প্রতি বগুড়াসহ বিভিন্ন লোকেশনে নাটকটির চিত্রধারণের কাজ শেষ হয়েছে।
ধারাবাহিকটি প্রসঙ্গে পরিচালক বলেন, ‘এটা মূলত বন্ধুত্বের গল্প। ছয় বন্ধু, যাদের প্রত্যেকেই বিশ্ববিদ্যালয়ের সহপাঠি। তবে গল্প নিয়ে বিস্তারিত এখন বলতে চাচ্ছি না। দর্শক নাটকটি দেখে গল্পটা বুঝুক।’
‘এক দুপুর ভালোবাসা’ নাটকটি আসছে ঈদুল ফিতরে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলায় প্রচার হবে বলে জানিয়েছেন নির্মাতা।