ঢাকাSunday , 7 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মেদ কমাতে গিয়ে অভিনেত্রীর মৃত্যু

Link Copied!

Aarthi-Agarwalবিনোদন ডেস্ক : হৃদরোগে আক্রান্ত হয়ে শনিবার ভোর রাতে যুক্তরাষ্ট্রের আটলান্টায় মারা গিয়েছেন জনপ্রিয় তামিল অভিনেত্রী আরতি আগরওয়াল। তবে শরীরের বাড়তি মেদ ঝরাতে গিয়েই ৩১ বছর বয়সি এই অভিনেত্রীর অকাল প্রয়াণ ঘটেছে বলে দাবি করছে টলিউড সংশ্লিষ্টরা।
ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, শরীরের বাড়তি মেদ ঝরাতে সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউ জার্সির আটলান্টা সিটির রিজিওনাল মেডিক্যাল সেন্টারে অস্ত্রোপচার করান আরতি। ‘লিপোসাকসন’ শিরোনামে বিশেষ ধরনের এই অস্ত্রোপচারের পর থেকেই শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন। সেই ধারাবাহিকতায় শুক্রবার গভীর রাতে হঠাৎ বুকে যন্ত্রণা অনুভূব করেন। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই কার মৃত্যু হয়।
উল্লেখ্য, আরতি আগরওয়ালের অভিনয় জীবন শুরু হয় ‘পাগলপন’ শিরোনামে একটি হিন্দি ছবির মাধ্যমে। তার পরপরই চলে যান দক্ষিণে। সেখানে তার প্রথম ছবি ‘‌নুভু নকু নাচাভ’ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। ফলে তার আর পেছনে ফিরে তাকাতে হয়নি।