ঢাকাSunday , 7 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৯ জুন থেকে দোদুলের পাল্টা হাওয়া

Link Copied!

palta-hawaবিনোদন ডেস্ক : ৯ জুন থেকে বাংলাভিশনে প্রচার হতে যাচ্ছে জনপ্রিয় নির্মাতা গোলাম সোহরাব দোদুলের নতুন ধারাবাহিক নাটক ‘পাল্টা হাওয়া’। প্রতি মঙ্গল ও বুধবার রাত ৯টা ৫ মিনিটে নাটকটি প্রচার হবে। স্বরণজিৎ চক্রবর্তীর উপন্যাস ‘পাল্টা হাওয়া’ অবলম্বনে নাটকটির নাট্যরুপ দিচ্ছেন শফিকুর রহমান শান্তুনু, কাজী শুসমিন আফসানা ও মহিউদ্দিন আহম্মেদ।
নাটকের গল্প নিয়ে গোলাম সোহরাব দোদুল বলেন, ‘শহর কেন্দ্রিক জীবনযাপন নিয়ে নাটকের গল্প সাজানো হয়েছে। মূলত চার বন্ধুর জীবন ধারনের গল্প এটি। যেখান থেকে ধারাবাহিকের বিভিন্ন চরিত্র তৈরী হবে এবং নতুন নতুন গল্পের জন্ম দিবে। নতুন গল্পে বিভিন্ন বয়স ও পেশার মানুষের দৈনন্দিন জীবন বোধ, সম্পর্ক, সাফল্য, ব্যর্থতা, স্বপ্ন দেখার, স্বপ্ন ভেঙ্গে যাওয়া, পদে পদে যোগ্যতা থাকা সত্বেও পিছিয়ে যাওয়া ইত্যাদি অনেক ঘটনার চিত্রনাট্য ফুটে উঠবে।’
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, আজাদ আবুল কালাম, আফরান নিশো, নিলয়, শাহাদাত হোসেন, এ্যালেন শুভ্র, রাজিব সালেহীন, সোহান খান, আলী অনুভব রজত, রিচি সোলেমান, শারমিন জোহা শশী, তানিয়া হোসাইন, স্বাগতা, অপর্ণা ঘোষ, মেহেরিন ইসলাম নিশা, তানজিন তিশা, সানজিদা তন্ময়, শর্মীলি আহমেদ, আফরোজা বানু, শিরিন আলম, শিল্পী সরকার অপু, সায়কা আহমেদ, সম্পা নিজাম, কাজী শিলা, মর্জিনা মুনা, মাহমুদুল ইসলাম মিঠু, খলিলুর রহমান কাদেরী, মোহাম্মদ বারী, ম আ সালাম, রফিকুল ইসলাম, বৈদ্যনাথ সাহা,
মারজুক রাসেল, ঋতু সাত্তার, দিপক সুমন, শ্যানন, আর এ রাহুল, হাসনাত রিপন, নয়ন, কলি, বাপ্পি সাইফ, শেখ সামি, বেবি, শান্তনা সাদিকা, দিবা, জুয়েল, পুলক হায়দার, সুজন, রিজা, সোনিয়া প্রমুখ।