আবুল হায়াত বাচ্চু , সাভার : সাভার গলফ ক্লাবে দুই দিনব্যাপী ২য় ওয়ালটন কাপ গলফ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। এ টুর্নামেন্টে দেশি বিদেশি প্রায় দুই শতাধিক গলফার অংশগ্রহণ করেছেন।
আজ সকালে সাভার গলফ ক্লাবে নবম পদাতিক ডিভিশনের জিওসি ও সাভার গলফ ক্লাবের সভাপতি মেজর জেরেনাল ওকায়ার-উজ-জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই টুর্নামেন্টটির শুভ উদ্ধোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ওয়ালটনের পক্ষ থেকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত কর্ণেল কাদির। এ ছাড়া অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সাভার গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্টগণ, সদস্য সচিব, নির্বাহী কর্মকর্তাসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। অপরদিকে, আজ বিকালে সাভার গলফ ক্লাব হাউজ মিলনায়তনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন নবম পদাতিক ডিভিশনের জিওসি ও সাভার গলফ ক্লাবের সভাপতি মেজর জেনারেল ওয়াকার-উজ-জামান । এ সময় বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই ট্যাক লি: এর চেয়ারম্যান এস এম নূরুল আলম রেজভী ও উর্ধতন কর্মকর্তাগণ এবং সাভার গলফ ক্লাবের নির্বাহী কর্মকর্তা মেজর (অব:) মো. শফিকুর রহমানসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ।

