নিজস্ব প্রতিবেদক : ২২ দিনের ছুটি শেষে শনিবার থেকে ক্লাশ শুরু হয়েছে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে । অনেকদিন পর শিক্ষার্থীদের আনাগোনায় প্রাণ ফিরে পেয়েছে বিশ্ববিদ্যালয়টি।
বিশ্ববিদ্যালয় ঘুরে দেখা গেছে, সকাল থেকেই বিভিন্ন বিভাগের ক্লাস চলতে দেখা গেছে। তবে শিক্ষার্থীদের উপস্থিতি অনেকটা কম। এ ছাড়া এখনও অনেকে বাড়ি থেকে ফিরে আসেননি।
আইন বিভাগের শিক্ষার্থী আওয়াল বলেন, ‘অনেকদিন পর সবার সঙ্গে দেখা হয়ে ভাল লাগছে। সবাই আসলে আরও ভাল লাগবে।’
উল্লেখ্য, গত ৩০ এপ্রিল থেকে ১৪ মে পর্যন্ত ১৪টি বিভাগের সেমিস্টার ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হয়। তার পর ২২ দিনের ছুটি ছিল।
বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার মীর মূর্তজা আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

