ঢাকাSaturday , 6 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নরসিংদী পলিটেকনিকের অধ্যক্ষ অবরুদ্ধ

Link Copied!

Narsingdiনরসিংদী প্রতিনিধি : ইন্ডাস্ট্রিয়াল ট্যুর থেকে বঞ্চিত করার প্রতিবাদে নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ সুশীল কুমার পালকে এক ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং বিভাগের শিক্ষার্থীরা। এ সময় তারা বিক্ষোভ মিছিল ও অধ্যক্ষের কক্ষসহ কয়েকটি কক্ষের জানালা ভাঙচুর করেন।
শনিবার দুপুরে উত্তেজিত শিক্ষার্থীরা বিভিন্ন দাবি নিয়ে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শুরু করে। পরে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হাসিবুল আলম শিক্ষার্থীদের দাবি মেনে নেয়ার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, অধ্যক্ষ সুশীল কুমার পালের কারণে কয়েক বছর ধরে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং বিভাগের ৩৬৭ জন শিক্ষার্থী নির্ধারিত ইন্ডাস্ট্রিয়াল ট্যুর থেকে বঞ্চিত হচ্ছেন।
তবে অধ্যক্ষ সুশীল কুমার পাল জানানান, শিক্ষার্থীদের ট্যুরের বিষয়ে তার কর্যকর ভূমিকা থাকলেও নতুন নীতিমালার কারণে তা এখনই সম্ভব হচ্ছে না। তবে পর্যায়ক্রমে ট্যুর বাস্তবায়ন করা হবে বলে আশ্বস্ত করেন তিনি।