ঢাকাSaturday , 6 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলা কম্পিউটিংকে এগিয়ে নেবে জিডিজি বাংলা

Link Copied!

gdgতথ্যপ্রযুক্তি ডেস্ক : জিডিজি বাংলা ড্যাফোডিল চ্যাপ্টারের আয়োজনে হয়ে গেল বাংলা ট্রান্সলেট-এ-থন এন্ড ব্রেইন স্টর্মিং অন বাংলা টেক প্লাটফর্ম। গতকাল শুক্রবার লুমেক্স আইটির কলাবাগান অফিসে আয়োজিত অনুষ্ঠানটি শুরু হয় গুগল ট্রান্সলেটরে শব্দযোগ কার্যক্রমের মাধ্যমে।
এই কার্যক্রমে অংশ নেয় ড্যাফোডিল ইউনিভার্সিটির ৬০ জনেরও অধিক শিক্ষার্থী। শব্দযোগ কার্যক্রম শেষে বক্তব্য রাখেন বাংলাদেশের প্রথম অনলাইন মার্কেট প্লেস বিল্যান্সারের প্রতিষ্ঠাতা মো. শফিউল আলম।
তিনি বলেন, ‘একজন শিক্ষার্থীর জীবনে সফল হতে দুটি গুণ খুবই জরুরি, তা হল দক্ষতা এবং কমিউনিকেশন স্কিল। আর কমিউনিকেশন স্কিল তৈরির জন্যে কমিউনিটির কোন বিকল্প নেই।’
এছাড়াও তিনি বিল্যান্সারের নানা বিষয় নিয়ে শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেন।
মোটিভেশন পর্বে বক্তব্য রাখেন লুমেক্স আইটির ব্যবস্থাপনা পরিচালক তৌফিক রহমান শোভন।
তিনি বলেন, ‘ভলান্টিয়ার ওয়ার্ক থেকে যা তৈরি হয় তা হল নেতৃত্বের গুণাবলী। এই গুণের পাশাপাশি জীবনে সফল হতে গেলে এক্সকিউজকে না বলতে হবে।’
এর পরে শুরু হয় ব্রেইন স্টর্মিং সেশন। এই সেশন পরিচালনা করেন জিডিজি বাংলার দুই ক্যম্পাস এ্যাম্বাসেডর মতিউর রহমান এবং তিতাস আহমেদ।
এই সেশনের মুল আলোচ্য বিষয় ছিল কিভাবে বাংলা কম্পিউটিংকে আরো সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায়। বাংলা কম্পিউটিংকে সামনে এগিয়ে নিয়ে যেতে তাদের মতামত গ্রহণ করা হয়।
শিক্ষার্থীদের সেলফ ইম্প্রুভমেন্ট এবং ডেভেলপিং স্কিল বাড়ানোর জন্যে আগামী কয়েকমাস তাদের কাছে ধারণাপত্র জমা নেয়া হবে। পরবর্তীতে ডেভেলপার ফেস্টিভ্যালের মাধ্যমে এই পরিকল্পনা গুলি দক্ষ ডেভেলপারদের কাছে থেকে বাস্তবায়নের পরামর্শ নেয়া হবে।
উল্লেখ্য উক্ত ডেভেলপার ফেস্টিভ্যালে বাংলাদেশের সকল ইউনিভার্সিটির শিক্ষার্থীরাই অংশগ্রহণ করতে পারবে।
ডেভেলপার ফেস্টিভ্যাল সম্পর্কে জিডিজি বাংলার কমিউনিটি ম্যানেজার জাবেদ সুলতান পিয়াস বলেন,‘সফল মানুষদের সান্নিধ্যে আসতে পারলেও অনেক অনুপ্রেরণা পাওয়া যায়।’
অনুষ্ঠানে জিডিজি বাংলার যোগাযোগ সমন্বয়ক রাহিতুল ইসলাম রুয়েল উপস্থিত ছিলেন।