তথ্যপ্রযুক্তি ডেস্ক : টেলিকম অপারেটর এয়ারটেল বাংলাদেশ লিমিটেড সম্প্রতি সিঙ্গাপুরের অনুষ্ঠিত এশিয়া কমিউনিকেশন অ্যাওয়ার্ড গালা অনুষ্ঠানে এশিয়া কমিউনিকেশন অ্যাওয়ার্ড জিতে নিয়েছে।
এশিয়ার শীর্ষস্থানীয় ক্যারিয়ার, সেবাদাতা এবং সরবরাহকারী যারা টেলিকমিউনিকেশন সেক্টরে সেবা প্রদান করে থাকেন। তাদের অসাধারণ পারফরমেন্স এবং উদ্ভাবন এর স্বীকৃতি স্বরূপ এশিয়া কমিউনিকেশন অ্যাওয়ার্ড প্রদান করা হয়ে থাকে।
এতে মোট ১৬ টি ক্যাটেগরি রয়েছে এবং সিংটেল, এনটিটি কমিউনিকেশনস, স্টারহাব, হুয়াই, পেসনেট ইত্যাদি অনেক প্রসিদ্ধ টেলিকম কো¤পানি এতে অংশগ্রহণ করে। প্রায় পাঁচ হাজার টেলিকম পেশাজীবী এতে অংশগ্রহণ করেন।
এয়ারটেল বাংলাদেশের এমডি এবং সিইও পিডি শর্মা বলেন, ‘এটি আমাদের জন্য একটি বিরাট অর্জন। একটি মাইলফলক। এই অ্যাওয়ার্ডের মাধ্যমে প্রমাণিত হয় যে এয়ারটেল বাংলাদেশ লিমিটেড সেবা এবং উদ্ভাবনের ক্ষেত্রে দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলে একটি দৃষ্টান্তের সৃষ্টি করেছে।’

