ঢাকাSaturday , 6 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মাহির নয়া আইটেম ‘ম্যাজিক মামনি’

Link Copied!

mahi-la-final20141102144301বিনোদন ডেস্ক : মাহি এবার ম্যাজিক মামনি। ইউটিউবে প্রকাশিত হয়েছে মাহির আইটেম গান ‘ম্যাজিক মামনি’। ৪ জুন রাতে ‘অগ্নি ২’ ছবির এই গানটি দর্শকদের জন্য অনলাইনে প্রকাশিত হয়।
‘বাবলী না আমি লাভলী না নই রে বিল্লো রানি, খেলি ছিনিমিনি ছিনিমিনি ছিনিমিনি মন নিয়ে ম্যাজিক মামনি’ শিরোনামের গানটি লিখেছেন ওপার বাংলার গীতিকার রিদ্দি। স্যাভির সঙ্গীতায়োজনে গানটিতে কণ্ঠ দিয়েছেন নেহা কাক্কার। আইটেম গানটিতে বার ডান্সাররূপে হাজির হয়েছেন মাহি। নাচে তার সঙ্গে অংশ নিয়েছেন পশ্চিমবঙ্গের শিল্পীরা।
‘অগ্নি ২’ ছবিতে মাহির বিপরীতে অভিনয় করেছেন কলকাতার নায়ক ওম। ইফতেখার চৌধুরীর পরিচালনায় বিগ বাজেটের এ ছবিটি ঈদুল ফিতরে বাংলাদেশ ও ভারতে মুক্তি পাবে।