ঢাকাSaturday , 6 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বলিউডের নতুন জুটি সালমান-কঙ্গনা?

Link Copied!

salman-kongkonaবিনোদন ডেস্ক : জুটি বাঁধছেন হৃত্বিক ও দীপিকা, এ খবরের সত্যতা যাচাই হতে না হতেই নতুন গুজব। রূপালী পর্দায় একসঙ্গে দেখা দিচ্ছেন সালমান-কঙ্গনা। কঙ্গনা রানাওয়াত ও দীপিকা পাড়ুকোনের সাম্প্রতিক সাফল্য বদলে দিচ্ছে বলিউডের সমীকরণ। যশরাজ ফিল্মসের নতুন ছবিতে সালমান খানের বিপরীতে দেখা যেতে পারে কঙ্গনাকে।
কঙ্গনা এখন পর্যন্ত খান খান্দানের কোন নায়কের সঙ্গে কাজ করেননি। সূত্রমতে, যশরাজ ফিল্মসের ‘সুলতান’ ছবিতে সালমানের বিপরীতে অভিনয়ের জন্য কঙ্গনাকে প্রস্তাব দেয়া হয়েছে। প্রথমে এ ছবিতে অভিনয়ের কথা ছিল দীপিকার। বলিউড সুন্দরীর শিডিউল জটিলতায় কাস্টিংয়ের কাঁটা বেঁকে গেছে কঙ্গনার দিকে।
তবে কি ভাবছেন কঙ্গনা, তা এখনও জানা যায়নি। তবে ‘সুলতান’ যে সালমান, তা নিয়ে কোন সংশয় তৈরি হয়নি। একজন বক্সারের গল্প নিয়েই নির্মাণ করা হবে ছবিটি।