বিনোদন ডেস্ক : কিছুদিন পরেই শুরু হচ্ছে সেলিব্রেটি ক্রিকেট লিগ। প্রাণ এবং বাংলালিংকের আয়োজনে এ ক্রিকেট লিগ অনুষ্ঠিত হবে। এই ক্রিকেট লিগে ‘পপকর্ন স্ট্রাইকার্স’ নামে একটি দল কিনেছেন নির্মাতা রেদওয়ান রনি। আর এ দলের অধিনায়ক হিসেবে খেলবেন রনির গুরু জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। এখানেই শেষ নয় এ দলে স্বামীর সঙ্গে থাকছেন স্ত্রী তিশাও।
রনি জানান ‘পপকর্ন স্ট্রাইকার্স’ এর হয়ে মাঠে খেলবেন অভিনেতা, তৌসিফ, আরিক আনাম, সিয়াম, আরাফাত মহসিন। থাকবেন মৌসুমী হামিদ এবং সাউন্ড ইঞ্জিনিয়ার রিপন নাথ। রনি নিজেও খেলবেন, এছাড়া তার দলে থাকবেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট।
এ বিষয়ে রনি বলেন, ‘আমরা এখন রেগুলার অনুশীলন করছি ঢাকার বিভিন্ন মাঠে। আগামী ৮ ও ৯ জুন আমাদের খেলা আছে। জানি না কি হয়। তবে আমরা পরিশ্রম করে যাচ্ছি।’

