বিনোদন ডেস্ক : ভারতে ২০০৯ সালে করা একটি আইন অনুযায়ী কেন্দ্রীয় সরকারের অনুমতি ছাড়া কেউ জাতীয় প্রতীক ব্যবহার করতে পারে না। অথচ কোন ধরনের অনুমতির তোয়াক্কা না করে, একটি টিভি শো’তে জাতীয় প্রতীক ব্যবহার করেন বলিউড তারকা আমির খান। আর এ কারণেই তার বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন মনোরঞ্জন রায় নামে এক সমাজসেবী।
আইনি নোটিশে দাবি করা হয়, আমিরের পরিকল্পনা ও সঞ্চালনায় ‘সত্যমেব জয়তে’ নামে একটি অনুষ্ঠান স্যাটেলাইট টেলিভিশনের প্রচার করা হয়। আর সেখানেই কেন্দ্রীয় সরকারের অনুমতি ছাড়া জাতীয় প্রতীক ব্যবহার করা হয়েছে। অথচ জাতীয় প্রতীককে ব্যক্তিগত স্বার্থে ব্যবহারের অধিকার কারো নেই। এমন কী আর্থিক সুবিধার জন্য জাতীয় প্রতীককে বিজ্ঞাপনেও ব্যবহার করার নিয়ম নেই। এর ব্যাতয় ঘটলে, ২০০৯ সালের নিষেধাজ্ঞা আইনের সুস্পষ্ট লঙ্ঘন হয়।
এদিকে অভিযোগকারি মনোরঞ্জন রায়ের আইনজীবী মনোজ সিংহ মারফত একটি আইনি নোটিশটি ‘সত্যমেব জয়তে’ অনুষ্ঠানের প্রযোজক আমির খান, তার স্ত্রী কিরণ রাও এবং অনুষ্ঠানটির পরিচালক সত্যজিৎ ভাটকলের কাছে পাঠানো হয়েছে।
অন্যদিকে অভিযোগরে ব্যাপারে আমির, কিরন রাও ও শো-এর ম্যনেজারের কাছ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

