ঢাকাSaturday , 6 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্বপ্নের ফাইনাল নিয়ে রোমাঞ্চিত নেইমার

Link Copied!

neymarস্পোর্টস ডেস্ক : বিশ্বের অন্যতম সেরা ক্লাব রিয়াল মাদ্রিদ মোটা অঙ্কের অর্থের বিনিময়ে ব্রাজিলিয়ান তারকা নেইমারকে দলে ভেড়ানোর চেষ্টা করে। তবে এই ব্রাজিলিয়ান সুপারস্টার সফলতার জন্য রিয়ালের লোভনীয় প্রস্তাব অগ্রাহ্য করে লিওনেল মেসির সঙ্গে খেলার জন্য বার্সেলোনায় নাম লেখান। যেই চ্যাম্পিয়ন্স লিগকে চোখ করে ন্যু-ক্যাম্পে নাম লেখান প্রথম মৌসুমে সেই স্বপ্ন ধরা দেয়নি।
তবে নিজের দ্বিতীয় মৌসুমে দুর্দান্ত খেলা নেইমার এবার বার্সেলোনায় হয়ে চ্যাম্পিয়ন্স লিগের স্বপ্নের ফাইনাল খেলার জন্য রোমাঞ্চ নিয়ে অপেক্ষায় রয়েছেন। বর্তমানে ক্যারিয়ারের সেরা মুহূর্ত কাটাচ্ছেন বলে জানান তিনি। পাশাপাশি ফাইনালে গোল করে দলকে জেতানোর স্বপ্নের কথাও জানান তিনি।
শুক্রবার স্প্যানিশ গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে নেইমার জুনিয়র বলেন, ‘এটি আমার স্বপ্নের ফাইনাল। আমি ক্যারিয়ারের সেরা ও রোমাঞ্চকর মুহূর্তে রয়েছি।’
এরপর বার্সেলোনাকে প্রশংসার জোয়ারে ভাসিয়ে তিনি বলেন, ‘আমি জানি না, টিম বার্সা কীভাবে ফুটবল খেলতে হয় সেটা শেখায় কী-না। তবে এখানে গোলরক্ষক থেকে ফরোয়ার্ড পজিশনে খেলা এমন কিছু বিশ্বমানের খেলোয়াড় রয়েছে যাদের পাশে খেলে আমি প্রতিনিয়তই শিখছি।’
নেইমার আরো বলেন, ‘তারা জানে আমি কীভাবে খেলি এবং মাঠে আমি কী করতে পারি। আমি নিজের খেলায় কোনো পরিবর্তন আনিনি। আমি দল ও সতীর্থদের সাহায্য করার জন্য খেলছি। গোল করে হোক বা ড্রিবলিং করে- আমি দলকে সাহায্য করে যেতে চাই।’
লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের প্রশংসা করে নেইমার বলেন, ‘লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ দুজনই বিশ্বমানের খেলোয়াড়। তাদের সঙ্গে একসাথে খেলতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। মৌসুমের শুরু থেকে যেভাবে তাদের সঙ্গে খেলে আসছি সেটা অব্যাহত রাখতে চাই।’
এর আগে বেশ কয়েকটি ফাইনাল ম্যাচে খেললেও শনিবার বার্লিনের ফাইনালকে এগিয়ে রাখলেন ব্রাজিলিয়ান সুপারস্টার। তিনি বলেন, ‘এর আগেও আমি বেশ কয়েকটি ফাইনাল খেলেছি। তবে এটি অনেক বড় ফাইনাল। এটি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ এবং ফাইনালটি জিততে আমি নিজের সামর্থ্যের সবটুকু নিংড়ে দিবো। ছোটবেলা থেকেই এটির স্বপ্ন দেখে আসছি।’
ফাইনালে গোল করার ইচ্ছা রয়েছে নেইমারের। তবে সবার আগে দলের জয়কে প্রাধান্য দিতে চান তিনি। নেইমার বলেন, ‘অবশ্যই ফাইনালে গোল করার স্বপ্ন আমি দেখি এবং আশা করি আমি সেটি করতেও পারবো। তবে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দলের জয়। দল জিতলে পিকেও যদি গোল করে তবে আমি খুশি হবো।’