ঢাকাSaturday , 6 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সুজনই ম্যানেজার থাকছেন

Link Copied!

sujanস্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের সময় বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার ঘটনায় বেশ সমালোচিত হয়েছিলেন বাংলাদেশ জাতীয় দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন। ফলে টাইগারদের ম্যানেজার পদে তার থাকা নিয়ে সংশয় তৈরি হয়। তবে শনিবার বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই অধিনায়ককে আসন্ন ভারত সফরের জন্যও ম্যানেজার হিসেবে রেখে দেয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আসন্ন ভারত সফরকে সামনে রেখে শনিবার মিরপুরের হোম অব ক্রিকেটে ফিটনেস অনুশীলন করেন মাশরাফি-মুশফিকরা। অনুশীলন শেষে ক্রিকেটার, কোচ-কর্মকর্তার সঙ্গে বৈঠকে বসেন বিবিসির কর্তা-ব্যক্তিরা। সেখানেই খালেদ মাহমুদ সুজনকে ম্যানেজার পদে বহাল রাখার ঘোষণা দেয়া হয়।
বিশ্বকাপের আগে ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজে প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয় দলের ম্যানেজারের দায়িত্ব পান খালেদ মাহমুদ সুজন। এরপর অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপ এবং বিশ্বকাপ শেষে পাকিস্তান সিরিজেও এই দায়িত্ব পালন করেন সাবেক এই অধিনায়ক।