ঢাকাSaturday , 6 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আমাকে একা থাকতে দিন: রোনালদো

Link Copied!

Ronaldoস্পোর্টস ডেস্ক : সাম্প্রতিক সময়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর ব্যক্তিগত জীবন নিয়ে বেশ আলোজনা-সমালোচনা করা হয় মিডিয়াতে। ইরিনা শায়েকের সঙ্গে বিচ্ছেদ, নিত্য নতুন বান্ধবীর আগমন, দলের লজ্জাজনক পরাজয়ের পর জন্মদিন উদযাপন, রাস্তায় দাঁড়িয়ে প্রস্রাব করা ইত্যাদি বিষয় নিয়ে মিডিয়া একটু বেশি বাড়াবাড়িই করে। এসব নিয়ে বেশ বিরক্ত রিয়াল মাদ্রিদ তারকা সংবাদমাধ্যমের কড়া সমালোচনা করে তাকে একা থাকতে দেয়ার মিনতি জানিয়েছেন।
শুক্রবার এক ভিডিও বার্তায় রোনালদো দুঃসময়ে পাশে থাকায় সমর্থকরদের ধন্যবাদ জানান এবং পাশে থাকার অনুরোধ করেন। পাশাপাশি তার ব্যক্তিগত জীবন নিয়ে মিডিয়ার বাড়াবাড়ির সমালোচনা করেন তিনি।
সমর্থকদের ধন্যবাদ জানিয়ে রোনালদো বলেন, ‘বছরটি আমার জন্য কঠিন ছিল। এই কঠিন সময়ে পাশে থাকায় আপনাদের ধন্যবাদ। আশা করি, সামনের দিনগুলোতেও এমন পাশে থাকবেন।
এরপর মিডিয়ার ওপর রাগ উগড়ে দিয়ে ফিফার বর্ষসেরা এই খেলোয়াড় বলেন, ‘আমি নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কখনো কথা বলিনি। তবে আমি এই সুযোগকে কাজে লাগিয়ে কিছু বলতে চাই। সাম্প্রতিক সময়ে মিডিয়া আমার নামে নানা অপপ্রচার চালাচ্ছে। তারা বলে বেড়াচ্ছে, প্রতিনিয়তই নাকি আমার নিত্য-নতুন বান্ধবী হচ্ছে। আমি এটা করছি, সেটা করছি। দয়া করে আমাকে একা থাকতে দিন। প্রতি বছর আমি যেই কাজ করছি সেই কাজটি ঠিকমতো করার সুযোগ দিন আমাকে। আমার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করবেন না, আর চাইলেও আপনারা তা পারবেন না।
প্রসঙ্গত, রিয়াল মাদ্রিদ ও পর্তুগালের হয়ে আপাতত কোনো খেলা না থাকায় চার বছর বয়সী সন্তানকে নিয়ে ছুটি কাটাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।