তথ্যপ্রযুক্তি ডেস্ক : ৭ টি`রও বেশি দেশে আসছে অ্যাপল ওয়াচ। ইতালি, মেক্সিকো, স্পেন, দক্ষিণ কোরিয়া, সিংগাপুর, সুইজারল্যান্ড এবং টাইওয়ানে পাওয়া যাবে এই ওয়াচ। প্রযুক্তিপ্রেমীদের আগ্রহের কথা বিবেচনা করে অ্যাপল এসব দেশে ২৬ জুন থেকে ওয়াচ বিক্রি করবে।
এপ্রিল থেকে অ্যাপল তাদের নতুন প্রযুক্তিপণ্য ওয়াচের প্রি-অর্ডার নেয়া শুরু করেছে। যদিও কোম্পানিটি এখনও জানায়নি এই পর্যন্ত কতটি প্রি-অর্ডার নিয়েছে। তবে এটা জানিয়েছে, অ্যাপল ওয়াচের চাহিদা ক্রমশ বেড়েই চলেছে।
অ্যাপল জানিয়েছে এই সাতটি দেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, চীন , ফ্রান্স,জামার্নি, হংকং, জাপান এবং যুক্তরাজ্যের বাজারে জুন থেকে অ্যাপল ওয়াচ পাওয়া যাবে।

