ঢাকাFriday , 5 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আত্মজীবনী নিয়ে আসছেন ঐশ্বরিয়া

Link Copied!

aishwarya-raiবিনোদন ডেস্ক : বলিউডে অাত্মজীবনীভিত্তিক ছবির জয়জয়কার। এবার তেমনই এক ছবিতে অভিনয় করছেন বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই। ছবিটি পরিচালনা করবেন ‘মেরি কম’ ছবির নির্মাতা ওমঙ্গ কুমার।
সর্বজিৎ সিংয়ের জীবনী নিয়ে নির্মিতব্য ছবিতে দলবীর কউর হচ্ছেন ঐশ্বরিয়া রাই। আগেই পরিচালক জানিয়েছিলেন, এ চরিত্রের জন্য এক দক্ষ অভিনেত্রীর প্রয়োজন, যিনি দলবীরের চরিত্রের ঋজুতাকে ফুটিয়ে তুলতে পারবেন। শেষমেশ ঐশ্বরিয়ার উপরেই সেই ভরসা রাখলেন পরিচালক।
পাকিস্তানে জেলবন্দি হিসেবেই মৃত্যুবরণ করেছিলনে সর্বজিৎ সিং। তার বোন দলবীর ভাইকে জেল থেকে বের করে আনার জন্য একাই লড়াই করেছিলেন। মূলত দলবীরের লড়াইয়ের কারণেই দেশের প্রশাসন সর্বজিতের মুক্তির ব্যাপারে নড়েচড়ে বসেছিল। যদিও এ আত্মজীবনীতে নাম ভূমিকায় নেই রাই নন্দিনি, তবুও দলবীরের চরিত্রে অভিনয় করার জন্য এমন একজন অভিনেত্রীর প্রয়োজন ছিল, যার মাধ্যমে চরিত্রের বিশ্বাসযোগ্যতা প্রকাশ পাবে।
ছবিতে ঐশ্বরিয়ার অভিনয় প্রসঙ্গ নিশ্চিত করে পরিচালক জানিয়েছেন, তার প্রয়োজনীয়তা পূরণ করতে পারবেন ঐশ্বরিয়াই। এতদিন তিনি যেসব ছবিতে অভিনয় করেছেন, নিজস্ব চরিত্রকে বিশ্বাযোগ্য করে তুলতে পেরেছেন। আর তাই প্রথম এবং শেষ পছন্দ ঐশ্বরিয়া।
তবে সর্বজিতের ভূমিকায় কে অভিনয় করবেন, তা এখনও ঠিক হয়নি। ‘মেরি কম’ ছবিতে ব্যাপক সাফল্য পেয়েছিলেন ওমঙ্গ কুমার। সে সাফল্য তিনি পরের ছবিতেও ধরে রাখতে চান। তাই বিষয় নির্ভর ছবিই করতে চাইছেন তিনি। এ ছবির চরিত্র নির্ধারণ জানিয়ে দিচ্ছে, কোন ঘরানার ছবি দর্শকদের উপহার দিতে চাইছেন পরিচালক।