নিজস্ব প্রতিবেদক : উপস্থাপিকা থেকে নায়িকা- জাজের ঘােষনায় পাল্টে গেছে নুসরাত ফারিয়ার ক্যারিয়ারগ্রাফ। ‘প্রেমি ও প্রেমি’ ছবিতে পশ্চিমবঙ্গের নায়ক অঙ্কুশের বিপরীতে অভিনয় করবেন- এ খবর পুরানো। শোনা যাচ্ছে যৌথ প্রযোজনার নতুন এক ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন নবাগত নায়িকা নুসরাত ফারিয়া।
কলকাতার রাজিব ও বাংলাদেশের আবদুল আজিজ যৌথভাবে পরিচালনা করবেন নতুন ছবিটি। সম্ভাব্য নাম শোনা যাচ্ছে, ‘প্রমিস’। রোমান্টিক গল্প নিয়ে নির্মিতব্য ছবিতে এবার নুসরাত ফারিয়ার বিপরীতে অভিনয় করবেন কলকাতার জনপ্রিয় নায়ক সোহম।
শোনা গেছে, সেপ্টেম্বর মাসের দিকে শুটিং শুরু হতে পারে। বাংলাদেশ ও ভারতের বাইরে স্কটল্যান্ড ও ইংল্যান্ডের বিভিন্ন স্থানে শুটিং হবে নুসরাত ফারিয়ার নতুন এ ছবির।

