ঢাকাFriday , 5 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অভিষেকেই ইতিহাসের পাতায় ভোজেস

Link Copied!

vogesস্পোর্টস ডেস্ক : যেই বয়সে একজন ক্রিকেটার অবসর নিয়ে চিন্তা করেন সেই বয়সেই কী-না টেস্ট অভিষেক হলো অ্যাডাম ভোজেসের। অভিষেক টেস্টের প্রথম ইনিংসে হার না মানা এক ইনিংস খেলে ইতিহাসের পাতায় নাম লিখালেন এই অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান। অভিষেকে সবচেয়ে বেশি বয়সে টেস্ট সেঞ্চুরির রেকর্ড গড়েন এই মিডল-অর্ডার ব্যাটসম্যান।
বৃহস্পতিবার ডমিনিকা টেস্টের দ্বিতীয় দিন সতীর্থদের আসা যাওয়ার মাঝে একপ্রান্ত আগলে রেখে ১৩০ রানের হার না মানা ইনিংস খেলে রেকর্ডবুকে নাম খোদাই করেন অ্যাডাম ভোজেস। ৩৫ বছর ২৪৩ দিন বয়সে অভিষিক্ত ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি করে তিনি এই রেকর্ড গড়েন।
এর আগে অভিষেকে সবচেয়ে বেশি বয়সী ক্রিকেটার হিসেবে সেঞ্চুরির রেকর্ডটি ছিল জিম্বাবুয়ের সাবেক তারকা ডেভিড হটনের দখলে। ১৯৯২ সালে অভিষেক ম্যাচে ৩৫ বছর ১১৮ ‍দিন বয়সে সেঞ্চুরি করেন তিনি। ভারতের বিপক্ষে ১২১ রানের ইনিংস খেলা ম্যাচটি হটনের মতো জিম্বাবুয়েরও প্রথম টেস্ট ম্যাচ ছিল।
অ্যাডাম ভোজেসের আগে সবচেয়ে বেশি বয়সী অস্ট্রেলিয়ান তারকা হিসেবে অভিষেকে সেঞ্চুরি করার রেকর্ডটি ছিল মার্কাস নর্থের দখলে। ২০০৯ সালে ২৯ বছর বয়সে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে নর্থ অভিষেকে টেস্টে সেঞ্চুরির দেখা পান।
বৃহস্পতিবার টেস্টের দ্বিতীয় দিন ১১৭ রানে পৌঁছার পর আরেকটি রেকর্ডবুকে নাম উঠান অ্যাডাম ভোজেস। ডমিনিকার উইন্ডসর পার্কের মাঠে তিনিই এখন ব্যক্তিগত সর্বোচ্চ রানের মালিক। শিবনারায়ন চন্দরপলসহ মাত্র পাঁচজন ব্যাটসম্যান এই মাঠে তিন অঙ্কের ম্যাজিকেল ফিগারের দেখা পান। চন্দরপল একমাত্র ব্যাটসম্যান হিসেবে ডমিনিকায় দুটি টেস্ট সেঞ্চুরি করেন।
৩২ বছর ২৮২ দিন বয়সে টেস্ট অভিষেকে সেঞ্চুরি করে বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম তালিকার পঞ্চম স্থানে রয়েছেন। ২০০০ সালে ভারতের বিপক্ষে নিজের ও বাংলাদেশের অভিষেক টেস্টে ১৪৫ রানের মহাকাব্যিক ইনিংস খেলেছিলেন তিনি। অভিষেকে সবচেয়ে বেশি বয়সে টেস্ট সেঞ্চুরি করার তালিকায় অ্যাডাম ভোজেস ও ডেভন হটনের পর ইংল্যান্ডের বিলি গ্রিফিথ ও অস্ট্রেলিয়ার হার্বি কলিন্স আমিনুল ইসলামের ওপরে রয়েছেন।