নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে সানিউল ইসলাম কিরন নামে আন্তর্জাতিক মানবপাচারী চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শুক্রবার ভোরে মিরপুরের পীরেরবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ১৭টি পাসপোর্ট, ৯ কোটি টাকার চেক, বিপুল পরিমাণ অবৈধ ডকুমেন্টস ও ভুয়া ডাক্তারি রিপোর্ট উদ্ধার করা হয়। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক মাকসুদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সানিউল বেশ কয়েক বছর ধরে বিভিন্ন দেশে মানবপাচার করে আসছে। তার সঙ্গে আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের যোগাযোগ রয়েছে।’ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলে মাকসুদুল আলম।

