ঢাকাFriday , 5 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ভাঙচুর-অবরোধ

Link Copied!

police-shootগাজীপুর প্রতিনিধি : চেরাগআলী এলাকায় ট্রাকচালককে মারধরের প্রতিবাদে সড়ক অবরোধ ও গাড়ি ভাঙচুর করেছে পরিবহন শ্রমিকরা। এ সময় পুলিশ- শ্রমিক ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ ঘটে। এতে আহত হন অন্তত ৭ জন।
শুক্রবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, চেরাগআলী এলাকায় ট্রাক স্ট্যান্ডে চাঁদাবাজি নিয়ে স্থানীয় ‍যুবলীগ নেতা শাহ আলমের সঙ্গে যুবলীগ নেতা ফারুকের দ্বন্দ্ব ছিল। এরই জেরে বৃহস্পতিবার যুবলীগ নেতা শাহ আলম ও তার লোকজন চেরাগ আলী এলাকায় চাঁদার দাবিতে এক ট্রাক চালককে মারধর করেন।
এ ঘটনায় দায়ীদের বিচার ও নির্যাতনের প্রতিবাদ জানিয়ে দুপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ করে পরিবহন শ্রমিকরা। এক পর্যায়ে তারা মহাসড়কে এলোপাতাড়িভাবে ট্রাক রেখে সড়ক অবরোধ সৃষ্টি করে। এ সময় ভাঙচুর করা হয় অন্তত ১৫টি যানবাহন। পুলিশ ঘটনাস্থল থেকে শ্রমিকদের হটিয়ে দিতে গেলে তাদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে অন্তত ৭ জন আহত হন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।