নিজস্ব প্রতিবেদক : বনিবনা না হওয়ায় অনেক আগেই এরশাদের ঘর ছেড়েছেন জাতীয় পার্টির সাবেক মহাসচিব আনোয়ার হোসেন মঞ্জু। সেই ঘরছাড়া মঞ্জুকে নিয়েই বৃহস্পতিবার সংসদের লাউঞ্জে এক টেবিলে খোশগল্পে মেতে ওঠেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
বাজেট অধিবেশনে আছরের নামাজের বিরতীতে এক নম্বর লবিতে তাদের দু’জনার খোশগল্পে সাক্ষি হয়েছিলেন জাতীয় পার্টির বর্তমান মহাসচিব জিয়া উদ্দিন আহমেদ বাবলু, সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদার, পানিসম্পদ মন্ত্রী ও দলের প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ও দলের আরেক প্রেসিডিয়াম সদস্য মশিউর রহমান রাঙ্গা, বিরোধী দলীয় চিফ হুইপ তাজুল ইসলামসহ দলের আরো কয়েকজন এমপি।
খোশগল্পের ফাঁকে ফাঁকে কেক আর সিঙ্গারা দিয়ে নাস্তাও সেরে নেন তারা।

