ঢাকাThursday , 4 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এ বাজেট ধনিক শ্রেণীর স্বার্থরক্ষার দলিল

Link Copied!

cpbনিজস্ব প্রতিবেদক : ২০১৫-২০১৬ অর্থবছরের বাজেট প্রস্তাবনাকে ধনিক শ্রেণীর স্বার্থরক্ষার গতানুগতিক দলিল হিসেবে আখ্যায়িত করে তা প্রত্যাখান করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
বৃহস্পতিবার সন্ধ্যায় বাজেট সম্পর্কিত প্রাথমিক প্রতিক্রিয়া সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ এক বিবৃতিতে তা প্রত্যাখান করেন।
বিবৃতিতে তারা বলেন, বাজেটে কথার ফুলঝুড়ি ও মিথ্যা আশ্বাসে ভরা লোক দেখানো মনোতুষ্টির নিষ্ফল প্রয়াস চালানো হলেও, একথাটি দিবালোকের মতো স্পষ্ট যে বাজেটের আসল লক্ষ্য হলো জনগণের ট্যাক্সের টাকায় দেশি-বিদেশি লুটপাটকারীদের পকেট ভারী করা।
এ বাজেট মুক্তিযুদ্ধের বিরোধী আদর্শে প্রণীত হয়েছে উল্লেখ্য করে নেতারা বলেন, এবারের বাজেটে পরোক্ষ করের পরিমাণ ও মাত্রা বাড়িয়ে এবং বাজেট ঘাটতি মেটানোর জন্য ভবিষ্যত প্রজন্মের কাঁধে বিশাল ঋণের বোঝা চাপিয়ে দিয়ে বাজেটের পরিমাণকে ৩ লাখ কোটি টাকায় উন্নীত করা হয়েছে।
তারা আরো বলেন, এ অর্থের বেশিরভাগ খরচ হবে পূর্বেকার ঋণ পরিশোধ, শ্বেতহস্তির মতো বিশাল সিভিল-মিলিটারি প্রশাসনের রক্ষণাবেক্ষণ, বিলাস দ্রব্য আমদানি, অপচয়, দুর্নীতিসহ বিভিন্ন প্রকারের সিস্টেম লস, কর-রেয়াতের নামে ধনিক শ্রেণিকে বিশাল ভর্তুকি প্রদান ইত্যাদির কাজে। এসবই হলো লুটেরা ধনিক শ্রেণির স্বার্থে গৃহীত পদক্ষেপ। এর বাইরে কালো টাকা সাদা করার সুযোগ এবারও অব্যাহত রাখার মাধ্যমে অর্থনীতিতে লুটপাটের ধারা আরো জোরদার করার ব্যবস্থা করা হয়েছে। ধনীকে আরো ধনী এবং গরিবকে আরো গরিব করা, ধনী বৈষম্য ও শ্রেণী বৈষম্য বৃদ্ধি করা, সামাজিক অস্থিরতা ও নৈরাজ্য বৃদ্ধি করা ইত্যাদি হবে এ বাজেটের ফলাফল বলে মন্তব্য করে।