ঢাকাThursday , 4 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাজেটকে স্বাগত জানাতে রাস্তায় আ.লীগ

Link Copied!

a.lig-নিজস্ব প্রতিবেদক : ২০১৫-১৬ অর্থবছরের বাজেটকে স্বাগত জানিয়ে খণ্ড খণ্ড আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ ও তার অঙ্গ, সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠন।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় সংসদে ২০১৫-১৬ অর্থবছরের বাজেট পেশ হওয়ায় পর এ আনন্দ মিছিল করা হয়।
আনন্দ মিছিলে অংশগ্রহণ করে ঢাকা মহানগর আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ, আওয়ামী ওলামালীগ, শ্রমিকলীগসহ বিভিন্ন সংগঠন। নেতাকর্মীরা তখন ‘এই বাজেট উন্নয়নের, এই বাজেট জনতার, এই বাজেট গণমুখি’সহ বিভিন্ন স্লোগাণ দিতে থাকে। পরে মিছিলটি বঙ্গবন্ধু অ্যাভিনিউ হয়ে স্টেডিয়ামের ১ নম্বর গেট, জিপিও, পল্টন হয়ে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
ঢাকা মহানগর আওয়ামী লীগের ব্যানারে নেতৃত্ব দেন নগরের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজসহ সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হক সবুজ, দপ্তর সম্পাদক শহীদুল ইসলাম মিলন, উপ-দপ্তর সম্পাদক জামাল উদ্দিন, কার্যনির্বাহী সদস্য হেদায়েতুল ইসলাম স্বপন।
অন্যদিকে ছাত্রলীগের আনন্দ মিছিলে নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ, সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম।
আওয়ামী ওলামা লীগের ব্যানারে নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি ইলিয়াস হোসেন বিন হেলালী।
উল্লেখ্য, ২০১৫-১৬ অর্থবছরে বাজেট উত্থাপন করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এ সময় ২ লাখ ৯৫ হাজার ১শ কোটি টাকার প্রস্তাবিত বাজেট সংসদে উত্থাপন করেছেন তিনি। এ বাজেটে এবার জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা গত অর্থবছরের চেয়ে একটু কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৭ শতাংশ। বিশাল এ বাজেটে ব্যয় করা হবে তিনটি ভাগে। যেখানে অনুন্নয়ন রাজস্ব ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৫৭১ কোটি, উন্নয়ন ব্যয় ১ লাখ ২ হাজার ৫৫৯ কোটি এবং অন্যান্য ব্যয় ধরা হয়েছে ২৭ হাজার ৯৭০ কোটি টাকা। সব মিলিয়ে পুরো ২ লাখ ৯৫ হাজার ১০০ কোটি টাকাই ব্যয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।