ঢাকাThursday , 4 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মানুষের অন্তরে জায়গা পাবেন না মোদি

Link Copied!

kader-siddikiনিজস্ব প্রতিবেদক : কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামাদোর দাস মোদি যদি বর্তমান সরকারকে শক্তিশালী করতে আসেন তাহলে মানুষের অন্তরে খুব একটা জায়গা পাবেন না।’
বৃহস্পতিবার সন্ধ্যায় কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই বাস স্ট্যান্ড এলাকায় শান্তির দাবিতে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
কাদের সিদ্দিকী বলেন, ‘কিন্তু তিনি যদি একজন পোড় খাওয়া সফল রাজনৈতিক নেতা হিসেবে বাংলার প্রাণ খুঁজতে আসেন তা হবে তার জীবনের শ্রেষ্ঠ অর্জন বা সাফল্য।’
তিনি আরো বলেন, ‘বঙ্গবন্ধুকে নেতা ও পিতা মেনে আমরা একাত্তরে যুদ্ধ করেছিলাম। তিনি নিহত হওয়ার পর আমরা এতিম হয়েছি। শেখ হাসিনা বঙ্গবন্ধুর ঔরষজাত কন্যা হতে পারেন, কিন্তু তিনি বঙ্গবন্ধুর আদর্শের কন্যা নন। শেখ হাসিনা যদি বঙ্গবন্ধুর রাজনৈতিক আদর্শের উত্তরাধিকারী হতেন তবে মতিয়া চৌধুরী, হাসানুল হক ইনুরা তার বিশ্বাসভাজন হতে পারতো না।’
করিমগঞ্জ যাওয়ার পথে ১৫ বছর আগে কিশোরগঞ্জের বৌলাইতে তাকে বাধা দেয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘২০০০ সনে এই বৌলাইতে যার লোকেরা আমাকে ৮/১০ ঘণ্টা আটকে রেখেছিল তারা এখন কেউ নেই, আল্লাহর রহমতে আমি সেরকমই আছি। আর আজ বৌলাইয়ের মাটিতে তাবু খাটিয়ে রাত্রিযাপন করছি।’
কিশোরগঞ্জ জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আমিনুল ইসলাম তারেকের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সহসভাপতি আবুল খায়ের, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, ছাত্র আন্দোলনের আহ্বায়ক রিফাতুল ইসলাম দীপ প্রমুখ।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংলাপের উদ্যোগ গ্রহণ এবং বিএনপির নেত্রীকে অবরোধ প্রত্যাহারের আহ্বান জানিয়ে বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম ২৮ জানুয়ারি থেকে ২ এপ্রিল পর্যন্ত মতিঝিলের ফুটপাতে অবস্থান করার পর সারাদেশে এ কর্মসূচি শুরু করেছেন।