ঢাকাThursday , 4 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সরকার দেশটাকে নিজেদের জমিদারি মনে করছে

Link Copied!

Hannan-Shahনিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ বলেছেন, ‘আজ সংসদে অনৈতিক ও অবৈধ সরকার বাজেট পেশ করেছে। তারা এই দেশটাকে নিজেদের জমিদারি বলে মনে করছে।’
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে তাঁতীদল আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন হান্নান শাহ।
বাজেট প্রসঙ্গে কথা বলতে গিয়ে হান্নান শাহ বলেন, ‘অর্থমন্ত্রী সংসদে বলেছেন, এই বাজেটের টাকা বিদেশি শ্রমিকদের রেভিডেন্ট, গামের্ন্টস সেক্টর ও ব্যাংক থেকে আসবে। আমি অর্থমন্ত্রীকে বলতে চাই, ব্যাংকে কি আপনারা টাকা রেখে এসেছিলেন? বিদেশি শ্রমিকদের কাছে থেকে আপনারা যে টাকা নেবেন, আপনাদের মনে রাথা উচিৎ বিদেশে শ্রমিক পাঠানো শুরু করেছিলেন জিয়াউর রহমান। গার্মেন্টস সেক্টরও তিনিই চালু করেছিলেন। কিন্ত আপনাদের সেই কৃতজ্ঞতা নেই।’
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফর প্রসঙ্গে হান্নান শাহ বলেন, ‘মোদির বাংলাদেশ সফরকে আমরা স্বাগত জানাই। আমরা আশা করি তার সফরের মধ্যে দিয়ে দুদেশের মধ্যে অমীমাংসিত সমস্যাগুলো সমাধান হবে। ট্রানজিট ও সমুদ্রসীমা বাস্তবায়ন হবে।’
হান্নান শাহ বলেন, ‘ঢাবিতে একজন ব্লগার খুন হয়েছে। সে ব্লগারকে যারা খুন করেছে সে সংগঠনটির অস্তিত্ব বাংলাদেশে নেই, আছে ভারতে।’
ভারতের বর্ধমানে যে বোমা বিস্ফোরণ ঘটেছিল এর দায়ভার ভারত সরকার বাংলাদেশের জঙ্গিবাদের উপর চাপিয়ে দিয়েছিল মন্তব্য করে তিনি বলেন, ‘আমি ভারত সরকারের কাছে জানতে চাই, বর্ধমান বাংলাদেশ না ভারতে অবস্থিত? সীমান্ত দিয়ে কোনো ব্যক্তি প্রবেশের সঙ্গে সঙ্গে আপনারা তাকে গুলি করে মেরে ফেলেন। তাহলে বাংলাদেশ থেকে কীভাবে লোক ভারতে প্রবেশ করে বর্ধমানে বোমা বিস্ফোরণ ঘটাবে?’
সালাহ উদ্দিন আহমেদ প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ‘সালাহ উদ্দিন আহমেদকে শিলংয়ে পাওয়া গেছে তার পিছনে ভারতের সহযোগিতা ছিল। তাই স্পষ্টভাবে বলতে চাই বাংলাদেশে নয়, জঙ্গিবাদ আছে ভারতে।’
আয়োজক সংগঠনের সভাপতি মো. হুমায়ূন ইসলাম খানের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন- বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম, নির্বাহী কমিটির সদস্য রফিক শিকদার, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।