ঢাকাTuesday , 2 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আওয়ামী লীগই জঙ্গিদের থামাতে পারে: জয়

Link Copied!

joyনিজস্ব প্রতিবেদক : একমাত্র আওয়ামী লীগই জঙ্গিদের থামাতে পারে বলে দৃঢ়তা ব্যক্ত করেছেন বঙ্গবন্ধুর নাতী ও প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়। বলেন, ‘কোন রাজনৈতিক দল বা সরকারের এই সক্ষমতা এবং রাজনৈতিক সদিচ্ছা নেই যে এদের (জঙ্গিদের) থামাতে পারে। একমাত্র আওয়ামী লীগই হলো সেই দল যারা এটি পারে।’
সোমবার রাতে তার ব্যক্তিগত ফেসবুকের পাতায় দেয়া এক স্ট্যাটাসে এসব কথা তুলে ধরেন জয়। বাংলাদেশে আইএসআইএসের সদস্য গ্রেপ্তারের প্রতিক্রিয়ায় পুলিশের প্রশংসা করে তিনি এই স্ট্যাটাস দেন।
প্রধানমন্ত্রী তথ্য ও প্রযুক্তি বিষয়ক এই উপদেষ্টা বলেন, ‘আমাদের পুলিশ বাংলাদেশে আইএসআইএসের শাখা খোলার চেষ্টা ব্যর্থ করে দিয়েছে। গত সপ্তাহে নিষিদ্ধ হওয়া আনসারুল্লাহ বাংলা টিম নামের একটি সন্ত্রাসী দলের সদস্য এটি গঠন করতে চাইছিলো। এটি সেই সন্ত্রাসী দল যারা সম্প্রতি বাংলাদেশের ব্লগার হত্যার দায় স্বীকার করে এসেছে।’ তিনি আরও লেখেন, ‘আমি আপনাদের সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই, বাংলাদেশে আওয়ামী লীগই একমাত্র শক্তি যা এইসব জঙ্গিদের দমন করতে পারে। হতে পারে যে ৬ বছরের উপরে হয়েছে, তাই এর আগের বিএনপি-জামায়াত আমলে সন্ত্রাসীদের অবাধ বিচরণের কথা মানুষ ভুলে গিয়েছে।’