ঢাকাMonday , 1 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পবিত্র শবে বরাতে খালেদার বাণী

Link Copied!

khaledaনিজস্ব প্রতিবেদক : পবিত্র লাইলাতুল বরাত উপলক্ষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া একটি বাণী দিয়েছেন।
বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন স্বাক্ষরিত এ বাণীতে খালেদা জিয়া বলেছেন, ‘পবিত্র শবে বরাত উপলক্ষে আমি বাংলাদেশসহ মুসলিম বিশ্বের সকল মানুষের অব্যাহত সুখ, শান্তি ও উন্নতি কামনা করি। বিশ্ব মুসলিমের জন্য পবিত্র লাইলাতুল বরাত বা শবে বরাতের রাত খুবই তাৎপর্যপূর্ণ ও মহিমান্বিত। এ মহান রাতে আল্লাহ রাব্বুল আলামীন তাঁর সৃষ্টির সেরা জীব মানুষের ভাগ্য নির্ধারণ করেন। আর এ কারণেই এই পবিত্র রাতে ধর্মপ্রাণ মানুষরা সারারাত আল্লাহর দরবারে নিজেদের ভুল-ভ্রান্তির জন্য ক্ষমা ভিক্ষা করে নাজাত লাভের প্রত্যাশা করেন। সকল অকল্যাণ ও অপবিত্রতা থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যে এবং মহান রাব্বুল আলামীনের অনুগ্রহ ও নৈকট্য লাভের আশায় প্রার্থনা করেন। মহান প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামীন এই পবিত্র রজনীতে সবার নেক মনোবাঞ্ছা পূরণ করুন আমি এ পবিত্র রজনীতে সবার জন্য এ প্রার্থনা করি।’
তিনি বলেন, ‘এ মহান রাতে আমরা সবাই হানাহানি, রক্তারক্তি, ঈর্ষা, বিদ্বেষ পরিহার করে আল্লাহকে খুশী করে মানবজাতির কল্যাণে কাজ করে যাবো এটাই হোক আমাদের অঙ্গীকার। আমি পবিত্র শবে বরাতের এই রজনীতে দেশ, জাতি তথা মুসলিম উম্মাহর উত্তরোত্তর সমৃদ্ধি ও কল্যাণ কামনা করছি।’