ঢাকাMonday , 1 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি ২১ বছর ভারতবিরোধী রাজনীতি করেছে

Link Copied!

Suranjitনিজস্ব প্রতিবেদক : বিএনপি কখনো ভারতবিরোধী রাজনীতি করেনি। বর্তমানেও করছে না, ভবিষ্যতেও করবে না। বিএনপি সব সময় বাংলাদেশের স্বার্থে কথা বলেছে, ভারতের বিরুদ্ধে নয়- নরেন্দ্র মোদির সফরকে সামনে রেখে বিএনপির তরফ থেকে এমন বক্তব্য এলেও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলছেন, ‘বিএনপি ২১ বছর ভারতবিরোধী রাজনীতি করেছে, তারা এখনও করছে এবং ভবিষ্যতেও করবে।’
সোমবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সুরঞ্জিত।
ভারতবিরোধিতা প্রসঙ্গে বিএনপির বক্তব্য তার মতে সত্যের অপলাপ ছাড়া আর কিছু নয়। তিনি প্রশ্ন রাখেন, এর চেয়ে মিথ্যা আর কী হতে পারে?
সুরঞ্জিত বলেন, ‘তাদের (বিএনপি) এই কথাটা বলতে হবে যে, যারা আমাদের মুক্তিযুদ্ধের সময় সহায়তা করেছিল তাদের বিরোধিতা করে আমরা ভুল করেছি। আমরা আর অকারণে ভারতবিরোধিতা করবো না। এই কথা স্বীকার করেই তাতের এগোতে হবে। এরমধ্যে ছলনার সুযোগ নেই। রাজনীতিতে ভুল স্বীকার করলে তাতে কোনো লজ্জা নেই। বরং এতে রাজনীতি আরো সমৃদ্ধ হয়।’
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর এই সদস্য বলেন,‘নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমন এ দেশে নতুন একটি মাইলফলক ‍সৃষ্টি করবে এবং দক্ষিণ এশিয়ায় একটি উল্লেখযোগ্য রাজনৈতিক অবস্থান ‍সৃষ্টি করবে। একে কেন্দ্র করে আমাদের মধ্যে যারা এতদিন অন্ধ ভারতবিরোধী রাজনীতি করেছেন তাদের জন্য অপূর্ব সুযোগ অতীতের ভুল স্বীকার করে রাজনীতিকে শুদ্ধ করার।’
আসন্ন ২০১৫-১৬ অর্থবছরের বাজেট প্রসঙ্গে কথা বলতে গিয়ে সুরঞ্জিত বলেন, ‘এবারের বাজেট সবচেয়ে বড় বাজেট। বাংলাদেশে ৩ লাখ ১০০ কোটি টাকার এত বড় বাজেট আর কখনও হয়নি। যত বড় বাজেট তত বড় অর্থনীতি। আমাদের অর্থনীতি বড় হচ্ছে তাই বাজেটও বড় হচ্ছে। আমরা মনে করি, বাজেটের প্রথম কাজটি হওয়া উচিৎ আসন্ন রজমানে যাতে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রনে থাকে। এ ব্যাপারে সরকারকে সচেষ্ট থাকতে হবে।’
কৃষক ফসল ফলাবে কিন্তু তার ন্যায্য মূল্য পাবে না, এটা হতে পারে না- এমন মন্তব্য করে তিনি সরকারকে এ বিষয়ে আরো সচেতন হওয়ার পরামর্শ দেন।
আয়োজক সংগঠনের উপদেষ্টা ডা. এমদাদুল হকের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন- আওয়ামী লীগের সহ-সম্পাদক নারায়ন দেবনাথ, সাম্যবাদী দলের নেতা হারুন চৌধুরী, বঙ্গবন্ধু একাডেমির চেয়ারম্যান রেজাউল করিম রেজা ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মিজি প্রমুখ।