ঢাকাMonday , 1 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুর জেলা ছাত্রলীগের নয়া কমিটি গঠন

Link Copied!

GAZipur-ligগাজীপুর প্রতিনিধি : দেলোয়ার হোসেনকে সভাপতি ও জাহিদুল আলম রবিনকে সাধারণ সম্পাদক করে গাজীপুর জেলা ছাত্রলীগের নয়া কমিটি গঠন করা হয়েছে।
রোববার কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে জেলা বর্তমান আহ্বায়ক কমিটি ভেঙে এ কমিটি অনুমোদন দেয়া হয়।
দেলোয়ার হোসেন এক বছর ধরে গাজীপুর জেলা ছাত্রলীগের আহ্বায়ক ও জাহিদুল আলম রবিন যুগ্ম আহ্বয়াকের দায়িত্বে ছিলেন। কমিটিতে ফয়সাল আহম্মেদকে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে।
কমিটি ঘোষণার খবরে গাজীপুর সদরসহ শ্রীপুর, কাপাসিয়া, কালিগঞ্জ ও কালিয়াকৈরে আনন্দ মিছিল করেছে বিভিন্ন ইউনিটের ছাত্রলীগ নেতাকর্মীরা।