ঢাকাMonday , 1 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ব্রিটেনকে মতামত দিলেন মাহবুব

Link Copied!

mahbubনিজস্ব প্রতিবেদক : নিরপেক্ষ, নির্দলীয় কোনো সংস্থার অধীনে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলে চলমান রাজনৈতিক সমস্যার অনেকটাই সমাধান হবে বলে জানিয়েছেন সুপ্রিমকোর্ট বারের সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।
সোমবার দুপুর ১টায় ব্রিটিশ হাইকমিশনের রাজনৈতিক শাখার প্রধান অ্যানগ্রিয়ান জনের সঙ্গে বৈঠককালে নিজের মত তুলে ধরেন তিনি। সুপ্রিমকোর্ট বারের সভাপতির কক্ষে অ্যানগ্রিয়ান জন বারের নেতাদের সঙ্গে এ মতবিনিময় করেন।
পরে বৈঠক থেকে বেরিয়ে খন্দকার মাহবুব সাংবাদিকদের বলেন, ‘আমরা তার সঙ্গে দেশের চলমান রাজনীতি, আইন, মানবাধিকার, গণতন্ত্র, মৌলিক অধিকারসহ বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে তার সঙ্গে মতবিনিময় করেছি। তিনি (অ্যানগ্রিয়ান) আমাদের অনেকগুলো বিষয়ের সঙ্গে একমত পোষণ করেছেন।’
মতবিনিয়ম বৈঠকে আরো উপস্থিত ছিলেন সুপ্রিমকোর্ট বারের সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ট্রেজারার বেগম শওকত আরা দুলালী, বিএনপিপন্থি আইনজীবী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী, ব্যারিস্টার এহসানুর রহমানসহ বেশ কয়েকজন আইনজীবী।
পরে সুপ্রিমকোর্ট বারের সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘তিনি (অ্যানগ্রিয়ান) ঢাকা সফর উপলক্ষে আমাদের এখানে এসেছিলেন। আমরা তার সঙ্গে আইন, মানবাধিকার ও রাজনৈতিক বিষয়ে আলাপ আলোচনা করেছি। তবে অ্যানগ্রিয়ান সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি।’