ঢাকাMonday , 1 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিএডিসি’র আমন ধানবীজ বিতরণ কার্যক্রম শুরু

Link Copied!

badcনিজস্ব প্রতিবেদক : চলতি ২০১৫-১৬ মৌসুমে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন সারাদেশে উচ্চ ফলনশীল বিভিন্ন জাতের ভিত্তি, প্রত্যায়িত ও মানঘোষিত শ্রেণির ২২৩৯৬.০৫২ মে. টন আমন ধানবীজ বিতরণ কার্যক্রম শুরু করেছে। বিএডিসি’র ২২টি আঞ্চলিক বীজ বিক্রয় কেন্দ্র হতে শুধুমাত্র নিবন্ধিত বীজ ডিলার, ২২টি জেলা ট্রানজিট বীজ বিক্রয় কেন্দ্র হতে নিবন্ধিত বীজ ডিলার ও কৃষকদের নিকট এবং ২০টি জেলা বীজ বিক্রয় কেন্দ্র ও ৩৬টি উপজেলা বীজ বিক্রয় কেন্দ্র হতে সরাসরি কৃষকদের নিকট ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে আমন ধানবীজ বিক্রয় করা হচ্ছে।
উল্লেখ্য, ব্রিধান-৩৪ (সুগন্ধি জাত) আমন ধানবীজের বিক্রয় মূল্য প্রতিকেজি মানঘোষিত/প্রত্যায়িত শ্রেণির ৫৫ (পঞ্চান্ন) টাকা, ভিত্তি শ্রেণির ৬০ (ষাট) টাকা। বিআর-২২, ব্রিধান-৪৯ ও ব্রিধান-৫৭ জাতের বিক্রয় মূল্য প্রতিকেজি মানঘোষিত/প্রত্যায়িত শ্রেণির ৩২ (বত্রিশ) টাকা, ভিত্তি শ্রেণির ৩৫ (পঁয়ত্রিশ) টাকা। নাইজারশাইল ও বিনাশাইল জাতের বিক্রয় মূল্য প্রতিকেজি মানঘোষিত/প্রত্যায়িত শ্রেণির ৩৩ (তেত্রিশ) টাকা, ভিত্তি শ্রেণির ৩৫ (পঁয়ত্রিশ) টাকা। এ ছাড়া অন্যান্য সকল জাতের বিক্রয়মূল্য প্রতিকেজি মানঘোষিত/প্রত্যায়িত শ্রেণির ৩১ (একত্রিশ) টাকা, ভিত্তি শ্রেণির ৩৪ (চৌত্রিশ) টাকা নির্ধারণ করা হয়েছে। আগ্রহী কৃষকরা বিএডিসি’র বীজ বিক্রয়কেন্দ্র ও ডিলারের নিকট হতে উচ্চফলনশীল জাতের মানসম্পন্ন আমন ধানবীজ ক্রয় করতে পারবেন। বিস্তারিত তথ্যের জন্য বিএডিসি’র ওয়েব সাইট: www.badc.gov.bd এ যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।