ঢাকাTuesday , 28 September 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটস্থ বিএডিসি ক্যাম্পাসে দেড় একর জমিতে ফলদ বৃক্ষের চারা রোপণ

Link Copied!

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)’র লালমনিরহাটস্থ ক্যাম্পাসের দেড় একর জমিতে গত ২৪ সেপ্টেম্বর বিভিন্ন জাতের ফলদ বৃক্ষের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সংস্থার আওতাধীন রংপুর অঞ্চলে ভূউপরিস্থ পানি সংরক্ষণের মাধ্যমে ক্ষুদ্রসেচ উন্নয়ন ও সেচ দক্ষতা বৃদ্ধিকরণ (এমআইডিআইইইপি) শীর্ষক প্রকল্পের উদ্যোগে এ কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।
বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমআইডিআইইইপি প্রকল্পের প্রকল্প পরিচালক তত্ত্বাবধায়ক প্রকৌশলী সঞ্চয় সরকার, বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক কৃষিবিদ শাহ আলম। এছাড়া, বিএডিসি’র কনসালট্যান্ট মানিক চন্দ্র রোদ্র, নির্বাহী প্রকৌশলী (লালমনিরহাট, সওকা) হুসাইন মোহাম্মদ আলতাফসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথিবৃন্দ কর্মসূচি উদ্বোধনের পর ক্যাম্পাসে হাড়িভাঙ্গা আম, লেবু, মেহগনি ও নারিকেলসহ আরো অনেক জাতের ফলদ বৃক্ষের চারা রোপণ করা হয়।