নিজস্ব প্রতিবেদক : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তার কর্মজীবনের উপর আলোকচিত্র প্রদর্শনীর উদ্ধোধন করেছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
রোববার দুপুর দেড়টায় জাতীয় প্রেসক্লাব অডিটরিয়ামে ছাত্রদল আয়োজিত এই আলোকচিত্র প্রদর্শনীর উদ্ধোধন করেন তিনি।
জিয়াউর রহমানের কর্মময় জীবনের ওপর ১০৪টি দুর্লভ ছবি দিয়ে প্রদর্শনী সাজানো হয়েছে। এতে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনায় বিভিন্ন ছবি স্থান পেয়েছে।
এদিকে খালেদা জিয়ার আগমনের সংবাদে সকাল থেকে প্রেসক্লাবে জড়ো হন ছাত্রদলের হাজার হাজার নেতাকর্মী। গত ৫ জানুয়ারির পর জাতীয় প্রেসক্লাবে এরকম একটি অনুষ্ঠানের আয়োজন করলো ছাত্রদল।
এসময় খালেদা জিয়ার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবিন উন-নবী-খান সোহেল, চেয়ারপারসনের বিশেষ সহকারী এডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমূখ।
ছাত্রদলের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি রাজিব আহসান, সাধারণ সম্পাদক আকরামুল হাসান, সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন, এজমল হোসেন পাইলট, নাজমুল হাসান, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আসাদ, বায়েজিদ আরেফিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিনহাজুল ইসলাম ভুইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক সঞ্চয় দে রিপন ও মিজানুর রহমান সুমন প্রমুখ।
এছাড়া অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, বিএনপির ছাত্র বিয়ষক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সহ-ছাত্র বিষয়ক সম্পদাক সুলতান সালাহ উদ্দিন টুকু, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আজিজুল বারী হেলাল, ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আমিরুজ্জামান শিমুল, সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শহিদুল ইসলাম বাবুল ও বজলুল করিম চৌধুরী আবেদ, সাবেক যুগ্ম সম্পাদক ওবায়দুল হক নাসির, সাবেক ভাইস প্রেসিডেন্ট শেখ শামীম, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মীর সরাফাত আলী সফু প্রমুখ।

