ঢাকাSunday , 31 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিশেষ স্বাদে চকলেট হালুয়া

Link Copied!

chocklet-haluaলাইফস্টাইল ডেস্ক : সামনে পবিত্র শব-ই-বরাত। এই দিনে নানা খাবারের সঙ্গে হালুয়ার কদর থাকে অনেক বেশি। তাছাড়া আমাদের সংস্কৃতিতে শব-ই-বরাতের বিশেষ খাবার হিসেবে চালের গুঁড়ার রুটি আর হালুয়া মিশে গেছে ওতোপ্রতভাবে। এই দিনে অতিথি আপ্যায়নে বাহারি স্বাদের হালুয়া বানানোর মৃদু প্রতিযোগীতাও চলে মা-চাচীদের মাঝে। এই দিনকে সামনে রেখে আমাদের নিয়মিত আয়োজনে আজ দেখে নেয়া যাক বিশেষ স্বাদে চকলেট হালুয়া বানানোর সহজ কৌশল।
যা যা লাগবে
সুজি আধা কাপ, বেসন আধা কাপ, চিনি এক কাপ, ঘি আধা কাপ, কোকো পাউডার ২ টেবিল চামচ, চকলেট সিরাপ ১ টেবিল চামচ, জয়ফল, দারুচিনি গুঁড়া সামান্য, ডিম ৩টা, পানি ২ কাপ।
যেভাবে করবেন
ডিম, কোকো পাউডার, চকলেট সিরাপ, চিনি ও পানি এক সঙ্গে ভালোকরে ব্লেন্ড করতে হবে। কড়াইয়ে ঘি গরম করে সুজি ভাজতে হবে। সুজি বাদামী রং হলে বেসন দিয়ে নাড়তে থাকুন। এরপর ব্লেন্ড করা মিশ্রণ ঢেলে দিন। পানি শুকিয়ে তেল ওপরে ভেসে উঠলে জয়ফল-দারুচিনি গুঁড়া ভালো করে মিশিয়ে চুলা থেকে নামাতে হবে। ঠাণ্ডা হলে বাদাম বা কিসমিস দিয়ে সাজিয়ে সুন্দর একটি পাত্রে পরিবেশন করুন বিশেষ স্বাদে চকলেট হালুয়া।