ঢাকাSaturday , 30 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আদিবাসীদের নিয়ে দ্বিতীয় শস্য বহুমুখীকরণ প্রকল্পের উদ্যোগে বিশেষ কর্মশালা

Link Copied!

কর্মশালায় বক্তব্য রাখছেন মো. জহুরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপবিষ্ট ড. নজরুল ইসলাম, ড. এস.পি. ঘোষ, ড. আব্দুল হক, এবং এস এম আমিনুজ্জামান (ডানে)

কর্মশালায় বক্তব্য রাখছেন মো. জহুরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ড. নজরুল ইসলাম, ড. এস.পি. ঘোষ, ড. আব্দুল হক এবং এস এম আমিনুজ্জামান

নিজস্ব প্রতিবেদক : আজ শনিবার দ্বিতীয় শস্য বহুমুখীকরণ প্রকল্প (এসসিডিপি)-এর উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জ হর্টিকালচার সেন্টারে ‘Good Agricultural Practices of Medicinal plants for Indigenous People’  শীর্ষক সচেতনতা বৃদ্ধি কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে গোদাগাড়ী ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার এসসিডিপভুক্ত ক্ষুদ্র কৃষক দলের ৫০ জন আদিবাসী কৃষক-কৃষাণি অংশগ্রহণ করেন। বাংলাদেশের নৃতাত্বিক জনগোষ্ঠী-আদিবাসীদের পিছিয়ে থাকার বিষয়টি বিবেচনায় নিয়ে তাদের জন্য উপযোগী ঔষধি ও ফল বৃক্ষ চাষ ও ব্যবস্থাপনার উন্নয়ন করাই এই কর্মশালার মূল উদ্দেশ্য।
ড. এস.পি. ঘোষ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্মশালার মূল বক্তা প্রকল্পের মেডিসিনাল প্লান্ট স্পেশালিস্ট ড. সত্যব্রত মাইতি এবং হর্টিকালচার স্পেশালিস্ট ড. আব্দুল হক। এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থেকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন ট্রেনিং স্পেশালিস্ট ড. নজরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, এসএম আমিনুজ্জামান এবং হর্টিকালচার ট্রেনিং অফিসার মো. জহুরুল ইসলাম। কর্মশালা শেষে প্রত্যেক কৃষক-কৃষাণির হাতে ২টি ফলের ও ২টি ঔষধি বৃক্ষের চারা তুলে দেয়া হয়। কর্মশালায় মূল সমন্বয়কের দায়িত্ব পালন করেন প্রকল্পের মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন অফিসার ড. অশোক কুমার রায়।