ঢাকাTuesday , 13 October 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মোরেলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

Link Copied!

বাগেরহাটের মোরেলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলা প্রশাসন, মোরেলগঞ্জের আয়োজনে ভূমিধস ও আনুষঙ্গিক দুর্যোগের ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ কর্মসূচি পালন করা হয়। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ ভবন কমপ্লেক্স চত্বরে আয়োজিত র‍্যালিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সংস্থার প্রতিনিধি, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মী ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। র‍্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে দুর্যোগ মোকাবিলা, ঝুঁকি হ্রাস ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আহসান উল্লাহ। আলোচনা সভায় দুর্যোগের আগাম প্রস্তুতি গ্রহণ, ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিতকরণ, প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি কমানো এবং দুর্যোগকালীন সময়ে করণীয় সম্পর্কে জনসাধারণকে সচেতন করার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, দুর্যোগ মোকাবিলায় শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়; পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা, পারস্পরিক সহযোগিতা ও আগাম প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্যোগের ঝুঁকি সম্পর্কে আগে থেকেই সচেতন হওয়া এবং প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের মাধ্যমে জানমালের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। তারা আরও বলেন, দুর্যোগ মোকাবিলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। বিশেষ করে ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের দুর্যোগের আগাম সতর্কবার্তা সম্পর্কে সচেতন করা এবং নিরাপদ আশ্রয় ও প্রয়োজনীয় প্রস্তুতি নিশ্চিত করা জরুরি। উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচির মাধ্যমে দুর্যোগের ঝুঁকি হ্রাস, জনসচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ ও দুর্যোগসহনশীল সমাজ গড়ে তোলার আহ্বান জানানো হয়।