ঢাকাTuesday , 13 October 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে রেড ক্রিসেন্টের পদযাত্রা

Link Copied!

একটি দুর্যোগ সহনশীল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে বগুড়ায় পদযাত্রা করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বগুড়া ইউনিট। মঙ্গলবার আয়োজিত এ পদযাত্রায় অংশগ্রহণ করেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা পরিষদের প্রশাসক, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বগুড়া ইউনিটের চেয়ারম্যান এবং বগুড়া জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এ কে এম আহসানুল তৈয়ব জাকির। এ ছাড়া উপস্থিত ছিলেন মহানগর জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ আবিদুর রহমান, সদস্য মাহফুজার রহমান, রানীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দুর্যোগের ঝুঁকি হ্রাস, জনসচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগ মোকাবিলায় সম্মিলিত উদ্যোগ জোরদারের লক্ষ্যে দিবসটি পালিত হয়। এ ধরনের কর্মসূচি দুর্যোগের আগে প্রস্তুতি গ্রহণ, দুর্যোগকালীন সুরক্ষা এবং দুর্যোগ-পরবর্তী পুনর্বাসনে জনগণের অংশগ্রহণ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।