ঢাকাSunday , 11 October 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সোনালী পেমেন্ট গেটওয়েতে যুক্ত হলো মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের কার্ড গেটওয়ে

Link Copied!

সোনালী ব্যাংক পিএলসির নিজস্ব সফটওয়্যার সোনালী পেমেন্ট গেটওয়েতে (এসপিজি) যুক্ত হয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) পিএলসির কার্ড গেটওয়ে। সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে এমটিবির কার্ড গেটওয়ে ব্যবহার করে দেশি-বিদেশি যে কোন ব্যাংকের ভিসা/মাস্টার কার্ড ব্যবহারকারীদের থেকে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন সেবার বিপরীতে ফি-চার্জ এবং চালানের অর্থ অনলাইনে আদায়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ১১ অক্টোবর রবিবার ব্যাংকের প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সোনালী ব্যাংকের পক্ষে ম্যানেজিং ডিরেক্টর মো. শওকত আলী খান ও এমটিবির পক্ষে ম্যানেজিং ডিরেক্টর ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান চুক্তি স্বাক্ষর শেষে চুক্তিপত্র হস্তান্তর করেন। অনুষ্ঠানে সোনালী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. রফিকুল ইসলাম, জেনারেল ম্যানেজার আকলিমা ইসলাম, এমটিবির চিফ ডিজিটাল অফিসার খালিদ হোসেনসহ উভয় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।