ঢাকাTuesday , 6 October 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় জাকারিয়া হত্যা মামলার প্রধান আসামি নাহিদসহ গ্রেপ্তার ২

Link Copied!

ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরা সীমান্ত থেকে চাঞ্চল্যকর কলেজ ছাত্র জাকারিয়া খান (১৯) হত্যা মামলার প্রধান আসামি নাহিদ ইসলামসহ দুইজনকে আটক করেছে সাতক্ষীরা সদর থানা পুলিশ। মঙ্গলবার ভোররাতে কালিগঞ্জ থানার ভাড়াসিমলা ইউনিয়নের শুইলপুর থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, সাতক্ষীরা ইটাগাছা মানিকতলা গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে নাহিদ হাসান (২৬)ও একই গ্রামের হুমায়ুন কবিরের ছেলে অমিত হাসান শিপন। সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, গত শুক্রবার রাত সাড়ে ১১ টার সময় সাতক্ষীরা শহরের পশু হাসপাতালের সামনে কলেজছাত্র জাকারিয়া খানকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ভাই শাহারিয়ার খান বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে সাতক্ষীরা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলার প্রধান আসামি করা হয় নাহিদ ইসলামকে। এরপর আসামিদের ধরতে পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা তৎপর হয়ে ওঠে এরই প্রেক্ষিতে মামলার প্রধান আসামি ভারতে পালিয়ে যাওয়ার সময় পুলিশের যৌথ টিম তাদেরকে আটক করে। চাঞ্চল্যকর এ হত্যা মামলায় মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপ -পরিদর্শক আলমগীর হোসেন বলেন, ভারতে পালিয়ে যাওয়ার সময় তাদের আটক করা হয়েছে। তাদেরকে আদালতে পাঠানো হবে। অধিকতর তদন্তের স্বার্থে তাদেরকে রিমান্ড যাওয়া হবে বলে তিনি জানান।