ঢাকাTuesday , 6 October 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মোংলায় ১২০ কেজি গাঁজাসহ তিনজন আটক

Link Copied!

বাগেরহাটের মোংলায় যাত্রীবাহী পরিবহনের ইঞ্জিনের চেসিসে লুকিয়ে পাচারের সময় ১২০ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে এসআরবি-০৬। আটক তিনজনের বাড়ি রংপুর সদর এলাকায়। এসআরবি-০৬ খুলনার উপপরিচালক (স্কোয়াড কমান্ডার ও মিডিয়া অফিসার) সৈয়দ ফজলুর রহমান জানান, ঢাকার কাঁচপুর থেকে গাঁজার একটি চালান নিয়ে যাত্রীবাহী একটি পরিবহন মোড়েলগঞ্জ হয়ে মোংলার দিকে আসছে—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিবহনটির ওপর নজরদারি শুরু করা হয়। পরে গত রাত ১টার দিকে পরিবহনটি মোংলার ব্রাহ্মণমেঠ এলাকায় পৌঁছালে সেটি আটক করা হয়। চালক, হেলপার ও অপর এক সদস্যের দেওয়া তথ্যের ভিত্তিতে পরিবহনের পেছনের দিকের চেসিসে লুকিয়ে রাখা ছয়টি কার্টন থেকে ১২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় পরিবহনের চালক পারভেজ, হেলপার নুর আমিন ও পাচারকারী চক্রের সদস্য আমিনুর রহমানকে আটক করা হয়। তাদের সবার বাড়ি রংপুর সদর এলাকায়। এসআরবি-০৬ জানায়, জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা এই পরিবহনে এর আগেও গাঁজা পাচার করা হয়েছে বলে স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানানো হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।